সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল

কলকাতাগামী ট্রেন থেকে সাড়ে ৬ কেজি স্বর্ণসহ আটক ৮

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট : বুধবার, ১৪ ডিসেম্বর, ২০২২
  • ৩২৫ বার পড়া হয়েছে /

ঢাকা থেকে কলকাতাগামী ‘মৈত্রী এক্সপ্রেস’ ট্রেন থেকে সাড়ে ৬ কেজি স্বর্ণসহ আট যাত্রীকে আটক করেছে কাস্টমস গোয়েন্দা অধিদপ্তর। যার আনুমানিক মূল্য সাড়ে চার কোটি টাকার বেশি বলে জানা গেছে। আজ বুধবার (১৪ ডিসেম্বর) কাস্টমস গোয়েন্দা অধিদপ্তর এ তথ্য জানিয়েছে।আটক ব্যক্তিরা হলেন- মো. সোহেল রানা (৪৭), বিল্লাল বেপারি (৫২), তাজবির আহমেদ (৩৮), নাজমুল হাসান নীরব (৩০), মো. শাহে আলম (৪০), মো. নাদিম (৪১), সুলতান চৌধুরী (২৬), ও মো. সুমন (৩৬)।জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা থেকে কলকাতাগামী মৈত্রী এক্সপ্রেস ট্রেনে (ট্রেন নং-৩১১০) কাস্টমস, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের টহল টিম গোয়েন্দা নজরদারি ও চিরুনি অভিযান পরিচালনা করে।এ সময় ৮ বাংলাদেশি যাত্রীর দেহ তল্লাশী করে ও পায়ুপথে ৫৫টি স্বর্ণের বার বা ৬.৫৪৭ কেজি স্বর্ণ জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য সাড়ে চার কোটি টাকা।আটক স্বর্ণের বার ঢাকা কাস্টম হাউসে জমা দিয়ে কাস্টমস আইন ও বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানিয়েছে কাস্টমস।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD