বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল

স্বর্ণের দাম বেড়ে রেকর্ড

আন্তর্জাতিক ডেস্ক
  • সর্বশেষ আপডেট : বুধবার, ৪ জানুয়ারী, ২০২৩
  • ১৯০ বার পড়া হয়েছে /

পাকিস্তানে স্বর্ণের দাম রেকর্ড বেড়েছে। প্রতি তোলা বিক্রি হয়েছে ১৮ লাখ ৭ হাজার ৭০০ রুপিতে। স্থানীয় ব্যবসায়ীরা বিষয়টি নিশ্চিত করেছেন। বিজনেস রেকর্ডারের এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।গতকাল মঙ্গলবার (৩ জানুয়ারি) দেশটির বাজারে স্বর্ণের দাম বেড়েছে ৫০০ পাকিস্তানি রুপি। অন্যদিকে, প্রতি ১০ গ্রাম স্বর্ণের দর বৃদ্ধি পেয়েছে ৪২৮ পাকিস্তানি রুপি। স্থানীয় মার্কেটে তা বিক্রি হয়েছে ১৬ লাখ ৯২২ রুপিতে। পাকিস্তানের ইতিহাসে যা সর্বকালের সর্বোচ্চ।মূলত আন্তর্জাতিক বাজারে স্বর্ণের মূল্য বৃদ্ধি পাওয়ায় দেশটিতে মূল্যবান ধাতুটির দাম ব্যাপক চড়া হয়েছে। বিশ্ববাজারে ইন্টারন্যাশনাল বেঞ্চমার্ক প্রতি আউন্স স্বণের দর স্থির হয়েছে ১৮৩৩ ডলারে।একইদিনে পাকিস্তানে রুপার দামও রেকর্ড ঊর্ধ্বমুখী হয়েছে। উজ্জ্বল ধাতুটির প্রতি তোলার মূল্য বেড়েছে ৫০ পাকিস্তানি রুপি। যার দর নিষ্পত্তি হয়েছে ২১৫০ রুপিতে।অপরদিকে, প্রতি ১০ গ্রাম রুপার দাম বেড়েছে ৪২ দশমিক ৮৬ পাকিস্তানি রুপি। দেশের বাজারে তা বিকিয়েছে ১৮৪৩ দশমিক ২৭ রুপিতে। পাকিস্তানের ইতিহাসে যা সর্বকালে সবচেয়ে বেশি।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD