শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল

জাপানে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন

আন্তর্জাতিক ডেস্ক
  • সর্বশেষ আপডেট : রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২
  • ২০৬ বার পড়া হয়েছে /

জাপানে ধেয়ে আসছে বিধ্বংসী টাইফুন নানমাদল।

রোববার (১৮ সেপ্টেম্বর) জাপানের উপকূলে আছড়ে পড়তে পারে এটি। এই পরিস্থিতিতে কিয়ুশুর দক্ষিণাংশের দ্বীপপুঞ্জ থেকে স্থানীয় জনগণকে নিরাপদ এলাকায় সরে যাওয়ার নির্দেশ দিয়েছে জাপানের আবহাওয়া দপ্তর।

রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে আরও বলা হয়েছে, এ ঝড়ের শক্তিকে ৪ মাত্রা হিসেবে নির্দেশ করা হয়েছে। টাইফুন নানমাদল ঘণ্টায় ২৭০ কিলোমিটার গতিতে আঘাত হানতে পারে বলে সতর্ক করা হয়েছে। এ ঝড়ের কারণে প্রচুর বৃষ্টিপাত হতে পারে। ভূমিধসের ঘটনাও ঘটতে পারে। এছাড়া, খাগোশিমা, কুমামোটো এবং মিয়াজাকি অঞ্চলে দ্বিতীয় সর্বোচ্চ গতিতে এটি আঘাত হানতে পারে।

২০১৩ সালের পর এটিই প্রথম কোনো আবহাওয়া বার্তা যেখানে ঝড়ের শক্তির মাত্রা বুঝাতে ‘বিশেষ সতর্কতা’ উল্লেখ করা হচ্ছে।

জাপানের আবহাওয়া দপ্তরের পূর্বাভাস ইউনিটের প্রধান রিউতা কুরোরা সাংবাদিকদের বলেন, শক্তিশালী ঝড়ের কারণে উচ্চ ঢেউ ও রেকর্ড বৃষ্টিপাতের ঝুঁকি রয়েছে।

সর্বোচ্চ সর্তকতার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, এটি খুবই শক্তিশালী টাইফুন। ঝড়ের কারণে অনেক ঘরবাড়ি ভেঙে যেতে পারে। হতে পারে ভূমিধস। তিনি দ্রুত স্থানীয় বাসিন্দাদের নিরাপদে সরে যেতে বলেছেন।

তথ‌্যসূত্র: আল-জাজিরা

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD