শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সাভারে বিশ্ব শিক্ষক দিবস পালিত সাভারে জিপার ইন্ডাস্ট্রিজের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা

মগবাজারে বিস্ফোরণ, আহত ৪

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২৪ জানুয়ারী, ২০২৩
  • ২৩৩ বার পড়া হয়েছে /

রাজধানীর মগবাজার ওয়ারলেস মোড়ে ওষুধের দোকানের সামনে থাকা একটি ড্রাম বিস্ফোরণে চারজন আহত হয়েছেন।মঙ্গলবার (২৪ জানুয়ারি) সকাল পৌনে ১০টার দিকে ওয়ারলেস মোড় উজ্জল হোটেলের পাশে এ ড্রাম বিস্ফোরণের ঘটনা ঘটে।আহতরা হলেন- সাইফুল ইসলাম (৩৬), তারেক (২০), সাহিন (৩০) ও আবুল কালাম (২৫)। এদের মধ্যে রিকশার যাত্রী সাইফুল গুরুতর আহত হয়েছেন।পুলিশ বলছে, বিস্ফোরণে ফাস্ট ফার্মা নামে একটি ওষুধের দোকানের গ্লাস ভেঙে পথচারীরা আহত হয়েছেন।আহত সাইফুল জানান, তিনি বাসাবো এলাকায় থাকেন। একটি কোম্পানিতে চাকরি করেন। সকালের রিকশাযোগে অফিসে যাওয়ার সময় উজ্জল হোটেলের সামনে পৌঁছালে হঠাৎ একটি বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে তিনি আহত হন।বর্তমানে সাইফুল ইসলামসহ সবাই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. আলাউদ্দিন জানান, আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।ঘটনার সত্যতা নিশ্চিত করে রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান জানান, বিস্তারিত জানার জন্য পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে অবস্থান করছেন। তবে ওই ড্রামের ভেতরে কি ছিল সেটা এখনো জানা যায়নি।তিনি বলেন, এ ঘটনায় আরও আহত আছে কিনা সেটাও এখনো জানা যায়নি।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD