বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
সাভারে বিশ্ব শিক্ষক দিবস পালিত সাভারে জিপার ইন্ডাস্ট্রিজের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা

ইন্দোনেশিয়ায় ফের শক্তিশালী ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক
  • সর্বশেষ আপডেট : রবিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২০৩ বার পড়া হয়েছে /

একদিনের ব্যবধানে দ্বিতীয়বারের মতো ভূমিকম্পে কেঁপে উঠেছে ইন্দোনেশিয়া। তুরস্ক এবং সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পের রেশ কাটতে না কাটতেই দেশটিতে ফের আঘাত হানলো ভূমিকম্প।

শনিবার (১১ ফেব্রুয়ারি) দেশটির তালাউদ দ্বীপপুঞ্জের কাছে রিখটার স্কেলে ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স বলছে, ‘শনিবার ইন্দোনেশিয়ার তালাউদ দ্বীপপুঞ্জের কাছে শক্তিশালী ভূমিকম্প হয়েছে। তালাউদ দ্বীপপুঞ্জের কাছে আঘাত হানা এই ভূমিকম্পের উৎপত্তি হয়েছে ভূপৃষ্ঠ থেকে ১১ কিলোমিটার গভীরে।’

ইন্দোনেশিয়ার ভূতাত্ত্বিক সংস্থা এক টুইট বার্তায় এই ভূমিকম্পের তথ্য নিশ্চিত করেছে। তবে শনিবারের এই ভূমিকম্পের কারণে সুনামির কোনও সম্ভাবনা নেই বলে জানিয়েছে সংস্থাটি।

এর আগে, গত বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) ইন্দোনেশিয়ার পাপুয়া প্রদেশে মাঝারি মাত্রার এক ভূমিকম্প আঘাত হানে। রিখটার স্কেলে এ ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৫। সেই ভূমিকম্পে ভাসমান একটি রেস্তোরাঁ সাগরে ধসে অন্তত চারজনের প্রাণহানি ঘটে।

প্রশান্ত মহাসাগরের দেশ ইন্দোনেশিয়া ‘রিং অব ফায়ারের’ কাছে অবস্থিত। বিস্তৃত এ অঞ্চলটি অত্যন্ত ভূমিকম্পপ্রবণ। পুরো বিশ্বের মধ্যে এই অঞ্চলটিতেই আগ্নেয়গিরিতে সবচেয়ে বেশি অগ্ন্যুৎপাতের ঘটনাও ঘটে।

তুরস্ক ও সিরিয়ায় শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পাঁচদিনের মধ্যে একদিনের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD