বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সাভারে বিশ্ব শিক্ষক দিবস পালিত সাভারে জিপার ইন্ডাস্ট্রিজের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা

ফ্রিজ থেকে মিলল অভিনেত্রীর টুকরো করা লাশ

বিনোদন ডেস্ক
  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ৩ মার্চ, ২০২৩
  • ১৯২ বার পড়া হয়েছে /

ফ্রিজের ভিতর রাখা শরীরের টুকরো, খাবারের পাত্রে মিলেছে মাথার খুলি! না কোন সিনেমার দৃশ্য নয় বরং সম্প্রতি এমন নৃশংসভাবেই হত্যা করা হয়েছে হংকংয়ের জনপ্রিয় মডেল তথা অভিনেত্রী অ্যাবি চোইকে।

তাকে খুনের অভিযোগ উঠেছে অভিনেত্রীর প্রাক্তন স্বামী অ্যালেক্স কোয়াং, শ্বশুর কোং কাউ এবং দেবর অ্যান্টনি কোয়াং বিরুদ্ধে। যারা ইতোমধ্যেই গ্রেপ্তার হয়েছেন।

হংকং পুলিশের কাছে দায়ের হওয়া এক প্রতিবেদন অনুসারে জানা গেছে, গত ২২ ফেব্রুয়ারি থেকে নিখোঁজ ছিলেন চোই। শুক্রবার চীনের মূল ভূখণ্ড প্রায় ৩০ মিনিটের দূরত্বে হংকংয়ের শহরতলির অংশ লুং মেই সুয়েনের কোয়াং কাউ-এর ভাড়া করা একটি বাড়ির ফ্রিজের মধ্যে থেকে পুলিশ তার টুকরো টুকরো দেহ উদ্ধার করে।

পুলিশ জানিয়েছে, তিনতলা ওই বাড়ির নিচতলাটি একপ্রকার অস্থায়ী কসাইয়ের দোকানে পরিণত হয়েছিল। ওই বাড়িতে একটি মাংসের স্লাইসার, একটি বৈদ্যুতিক করাত এবং কিছু পোশাকও পাওয়া গেছে।

এই ঘটনার পর গেল রবিবার চোই-এর মাথা পাওয়া গিয়েছিল বাড়ির রান্নার পাত্রে। মাথার অংশে একটি আঘাতের চিহ্ন দেখেই পুলিশের সন্দেহ হয় তাকে জোরে আঘাত করা হয়েছে। আর এরপরেই ফ্রিজে মেলে চোই-এর টুকরো দেহ।

তদন্তকারী অফিসাররা ওই বাড়ি থেকে একটি মাথার খুলি, বেশ কয়েকটি পাঁজর এবং মাথার চুল উদ্ধার করেন। তবে চোই-এর হাত, এবং শরীরে আরও বেশকিছু অংশ এখনও খুঁজে পাওয়া যায়নি।

জানা গেছে, চোই এর প্রাক্তন স্বামী এবং তার পরিবারের সঙ্গে সম্পর্কের অবনতি চলছিল বেশকিছুদিন ধরেই। কিছু টাকা পয়সা নিয়েও সমস্যা চলছিল তাদের ভেতর। “অ্যাবি খুবই দয়ালু ব্যক্তি এবং সর্বদা লোকেদের সাহায্য করতে চেয়েছিলেন” বলেছেন, চোইয়ের বন্ধু বার্নার্ড চেং। চেং আরও বলেন, চোইয়ের তার পরিবারের সঙ্গে খুব ভালো সম্পর্ক ছিল।

চোইয়ের মৃত্যুর ঘটনাকে চলতি বছরের সব থেকে মর্মান্তিক খুনের ঘটনা বলে মনে করছে হংকং পুলিশ। তাইতো অপরাধীরা যেন কোনভাবেই জামিন না পান, সেই ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

সূত্র: হিন্দুস্থান টাইমস বাংলা

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD