বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল

ভারতের ওডিশার তিন জেলায় স্বর্ণখনির সন্ধান

আন্তর্জাতিক ডেস্ক
  • সর্বশেষ আপডেট : বুধবার, ৮ মার্চ, ২০২৩
  • ২০১ বার পড়া হয়েছে /

ভারতের ওডিশা রাজ্যের তিন জেলায় পৃথক ৯ স্থানে স্বর্ণখনির সন্ধান পাওয়া গেছে। জেলা তিনটি হলো দেওগড়, কেওনঝাড় ও ময়ূরভঞ্জ। জি নিউজের খবর।
গত ২৭ ফেব্রুয়ারি রাজ্য সরকারের এক ঘোষণায় এসব তথ্য জানানো হয়। একাধিক স্বর্ণখনি পাওয়ার এ ঘোষণা ওইসব জেলার বাসিন্দাদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

বিষয়টি নিয়ে জানতে বিধানসভায় লিখিত প্রশ্ন করেন বিধায়ক সুধীর কুমার। তাঁর প্রশ্নের জবাবে রাজ্যের ইস্পাত ও খনিবিষয়ক মন্ত্রী প্রফুল্ল মল্লিক বলেন, ভারতের খনি ও ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তরের (জিএসআই) গবেষণায় দেওগড়, কেওনঝাড় ও ময়ূরভঞ্জ জেলায় স্বর্ণখনি পাওয়া গেছে।

প্রফুল্ল মল্লিক জানান, ওই গবেষণায় কেওনঝাড়ের দিমিরিমুন্ডা, কুশকলা, গোটিপুর ও গোপুর এলাকা, ময়ূরভঞ্জের জোশীপুর, সুরিয়াগুদা, রুয়ানশিলা ও ধুশুড়া হিল এবং দেওগড়ের আদাস এলাকায় স্বর্ণখনি পাওয়া যায়। তিনি বলেন, এ আবিষ্কার ওডিশার জনমনে নতুন আশার সঞ্চার করেছে।

এর আগে গত শতকের আশির দশকে কেওনঝাড়ে স্বর্ণখনির সন্ধানে প্রথম জরিপ চালায় ভারতের ভূ–তাত্ত্বিক জরিপ সংস্থা। সেবার জরিপ চালানো হয় জেলার তিন গ্রামে। ওই জরিপের ফলাফল কী ছিল সে সম্পর্কে আর কিছু জানানো হয়নি।

এরপর ২০২১ ও ২০২২ সালে কেওনঝাড়ের এসব এলাকায় আরও একটি জরিপ ও গবেষণা চালানো হয়। এ জরিপ চালানোর ক্ষেত্রে ব্যবহার করা হয় সবচেয়ে আধুনিক প্রযুক্তি। গত দুবছরে চালানো এ জরিপ নিয়েও খনি ও ভূ–তাত্ত্বিক জরিপ অধিদপ্তর নিশ্চুপ ছিল। অবশেষে ঘোষণা এল, সেখানে স্বর্ণখনি আছে।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD