বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
সাভারে বিশ্ব শিক্ষক দিবস পালিত সাভারে জিপার ইন্ডাস্ট্রিজের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা

চীনের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন লি কিয়াং

আন্তর্জাতিক ডেস্ক
  • সর্বশেষ আপডেট : শনিবার, ১১ মার্চ, ২০২৩
  • ২১১ বার পড়া হয়েছে /

চীনের নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন কমিউনিস্ট পার্টির নেতা লি কিয়াং।দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

শনিবার (১১ মার্চ) সকালে বেইজিংয়ে দেশটির পার্লামেন্ট ন্যাশনাল পিপলস কংগ্রেসে নতুন প্রধানমন্ত্রী হিসেবে লি কিয়াংয়ের মনোনয়ন প্রস্তাব দেন।৬৩ বছর বয়সী এই কমিউনিস্ট নেতা ২০১৩ সালে প্রধানমন্ত্রী হওয়া লি কেকিয়াংয়ের স্থলাভিষিক্ত হচ্ছেন লি কিয়াং।

জানা গেছে, চীনের সবচেয়ে বড় শহর সাংহাইয়ের কমিউনিস্ট পার্টির প্রধান ছিলেন লি কিয়াং। শি জিনপিংয়ের ঘনিষ্ঠ ব্যক্তি হিসেবে পরিচিত লি কিয়াং ২০০৪ সাল থেকে ২০০৭ পর্যন্ত চীফ অব স্টাফ ছিলেন, যখন শি জিনিপিং পূর্বাঞ্চলীয় ঝেজিয়াং প্রদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক ছিলেন।গত অক্টোবরে চীনা কমিউনিস্ট পার্টির কাউন্সিলে লি কিয়াংকে পলিটব্যুরো স্ট্যান্ডিং কমিটিতে দ্বিতীয় শীর্ষ পদে আনা হয়। তখনই তাকে পরবর্তী প্রধানমন্ত্রী করা হচ্ছে বলে আভাস মিলেছিল।

অন্যদিকে পাঁচ বছর করে দুই মেয়াদে দায়িত্ব পালনকারী বর্তমান প্রধানমন্ত্রী কেকিয়াং আগামী সোমবার অবসর নেবেন। ২০১৩ সালে যখন কেকিয়াং প্রধানমন্ত্রী হন, কিছুটা উদারপন্থী হিসেবে পরিচিত এই নেতা হয়তো চীনের রাজনৈতিক-সামাজিক পরিসরে পরিবর্তন আনতে কাজ করবেন। পশ্চিমা বিশ্লেষকদের অনেকে আশাবাদ ব্যক্ত করেছিলেন। কিন্তু বলা হয়, প্রেসিডেন্ট শি জিনপিং নানাভাবে তার ক্ষমতা খর্ব করে দিয়েছিলেন।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD