বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
শিরোনাম :
মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল

কোপায় ব্রাজিলের শিরোপা জয়

স্পোর্টস ডেস্ক
  • সর্বশেষ আপডেট : সোমবার, ২০ মার্চ, ২০২৩
  • ২৬৮ বার পড়া হয়েছে /

বিচ সকার কোপা আমেরিকা-২০২৩ এর ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকে রীতিমতো উড়িয়ে দিয়ে শিরোপা জিতেছে ব্রাজিল।

গতকাল রবিবার (১৯ মার্চ) ফাইনালে আর্জেন্টিনাকে ১৩-৫ গোলে হারিয়েছে ব্রাজিল।

বিচ সকার কোপা আমেরিকা-২০২৩ এ একই গ্রুপে পড়েছিল দল দুটি। গ্রুপ পর্বেও আর্জেন্টিনাকে হারিয়েছে ব্রাজিল। তবে ব্রাজিলের কাছে হেরেও গ্রুপ রানার্স আপ হয়ে সেমিফাইনালে উঠেছিল আর্জেন্টিনা।

সেমিফাইনালে কলম্বিয়াকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে ওঠে আর্জেন্টিনা। আর অপর সেমিতে প্যারাগুয়েকে ৭-৪ গোলে হারিয়ে ফাইনালে পা রাখে ব্রাজিল। কিন্তু ফাইনালে উঠে পাত্তাই পায়নি আর্জেন্টিনা। ১৩-৫ গোলে হেরে শিরোপা জয় আর হয়নি তাদের।

কনমেবল বিচ সকার কোপা আমেরিকার আগের তিন আসরের মধ্যে দুই আসরই শিরোপা ঘরে তুলেছিল ব্রাজিল। এবার স্বাগতিক আর্জেন্টিনাকে হারিয়ে তৃতীয়বার শিরোপা জিতল তারা। সর্বশেষ ২০২২ আসরে চ্যাম্পিয়ন হয় প্যারাগুয়ে।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD