বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল

বিশ্ব করেনা: শনাক্ত কমলেও মৃত্যু ১৮৪

আন্তর্জাতিক ডেস্ক
  • সর্বশেষ আপডেট : সোমবার, ২০ মার্চ, ২০২৩
  • ২১২ বার পড়া হয়েছে /

বিশ্বজুড়ে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১৮৪ জন। নতুন করে আক্রান্ত হয়েছেন ৫৫ হাজার ৩৯২ জন। এর আগে গতকাল রবিবার (২০ মার্চ) ২১৪ জনের মৃত্যু এবং ৬৪ হাজার ৯৫৮ জন আক্রান্ত হয়েছিলেন। অর্থ্যৎ আগের তুলনায় কমেছে মৃত্যু শনাক্ত।

সোমবার (২০ মার্চ) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬৮ কোটি ২৫ লাখ ২০ হাজার ৬০৪ জন। এরমধ্যে মারা গেছেন ৬৮ লাখ ১৯ হাজার ৭৯৪ জন।

গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি ১২ হাজার ৩৩৩ জন আক্রান্ত হয়েছে রাশিয়ায়। মৃত্যুর তালিকায় শীর্ষে তাইওয়ান। দেশটিতে ৪৩ জনের মৃত্যু হয়েছে।

এ ছাড়া জাপানে আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৯৩৮ জন এবং মারা গেছেন ৩৪ জন। চিলিতে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৬০৮ জন এবং মারা গেছেন ১৩ জন। যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ১ হাজার ১৮২ জন এবং মারা গেছেন ৩ জন। ইসরায়েলে আক্রান্ত হয়েছেন ৭১৭ জন এবং মারা গেছেন ১৪ জন। মেক্সিকোতে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ১৮৩ জন এবং মারা গেছেন ১৪ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD