মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সাভারে বিশ্ব শিক্ষক দিবস পালিত সাভারে জিপার ইন্ডাস্ট্রিজের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা

যুক্তরাষ্ট্রে আবারও টর্নেডোর আঘাত

আন্তর্জাতিক ডেস্ক
  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩
  • ১৯৪ বার পড়া হয়েছে /

যুক্তরাষ্ট্রের ইলিনয় ও আইওয়া অঙ্গরাজ্যে ফের ভয়াবহ টর্নেডো আঘাত হেনেছে। টর্নেডোর তাণ্ডবে ঘরবাড়ি ও যানবাহনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিদুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছেন কয়েক লাখ বাসিন্দা। এর মধ্যেই আরও কয়েকটি অঙ্গরাজ্যে টর্নেডো আঘাত হানতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে।

স্থানীয় সময় গতকাল বুধবার (৫ এপ্রিল) টর্নেডো আঘাত হানে যুক্তরাষ্ট্রের ওই দুই অঙ্গরাজ্যে।

বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, টর্নেডোর তাণ্ডবে বহু ঘরবাড়ি ভেঙে গেছে, বিদ্যুৎবিচ্ছিন্ন রয়েছেন সেখানকার বাসিন্দারা।

এদিকে, স্থানীয় বাসিন্দাদের নিরাপদে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। এদিন সন্ধ্যায় ইলিনয়ের পাশাপাশি আইওয়া অঙ্গরাজ্যেও আঘাত হেনেছে টর্নেডো। এতে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া দপ্তর সতর্ক করে বলেছে, ঝড়ো আবহাওয়ার কারণে বেশ কয়েকটি অঙ্গরাজ্যের সাড়ে ৯ কোটি মানুষ টনের্ডোর ঝুঁকিতে আছে। কয়েকদিনের মধ্যে ইলিনয়, আইওয়া, আরকানসাস, মিসৌরি অঙ্গরাজ্যে আরও টর্নেডো আঘাত হানতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন দেশটির আবহাওয়াবিদরা।

গত সপ্তাহেই একদিনে ৫০টির বেশি টর্নেডো আঘাত হানে যুক্তরাষ্ট্রের ৬টি অঙ্গরাজ্যে। এতে প্রাণ যায় বেশ কয়েকজনের, আহত হন শতাধিক। বিধ্বস্ত হয় সাড়ে চার লাখ ঘরবাড়ি।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD