শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০২:১২ অপরাহ্ন
শিরোনাম :
বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল সাভারে সোলার লাইট উদ্বোধন ও কৃষি প্রণোদনা বিতরণ বিষমুক্ত নিরাপদ খাদ্য উৎপাদনে সিংগাইরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হেমায়েতপুরে রাত জেগে আবর্জনায় ভরা ড্রেনেজ ব্যবস্থা সচল করলো বিএনপি নেতা-কর্মীরা সাটুরিয়ায় সাংবাদিকের বাসায় চুরি সাভারে অন্ধ মার্কেটে ভয়াবহ আগুন

করোনায় মৃত্যুর তালিকায় শীর্ষে জার্মানি

আন্তর্জাতিক ডেস্ক
  • সর্বশেষ আপডেট : বুধবার, ১২ এপ্রিল, ২০২৩
  • ২১৩ বার পড়া হয়েছে /

করোনায় গত ২৪ ঘণ্টায় বিশ্বব্যাপী আরও ৩৭১ জনের মৃত্যু এবং ৫০ হাজার ১০১ জন আক্রান্ত হয়েছেন। বুধবার (১২ এপ্রিল) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ১২ হাজার ৪৪৪ জন আক্রান্ত হয়েছেন দক্ষিণ কোরিয়ায়। মৃত্যুর তালিকায় শীর্ষে জার্মানি। দেশটিতে একদিনে ১৮৬ জনের মৃত্যু হয়েছে।

এ ছাড়া যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৪২৩ জন এবং মারা গেছেন ৫৮ জন। রাশিয়ায় সংক্রমিত হয়েছেন ৫ হাজার ৯৩২ জন এবং মারা গেছেন ৩৮ জন। মালয়েশিয়ায় আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৫৭৪ জন এবং মারা গেছেন ১২ জন। জাপানে আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৯৪০ জন এবং মারা গেছেন ২২ জন। ইন্দোনেশিয়ায় আক্রান্ত হয়েছেন ৯৪৪ জন এবং মারা গেছেন ১৪ জন।

বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬৮ কোটি ৫০ লাখ ৮৮ হাজার ৭৫ জন। এরমধ্যে মারা গেছেন ৬৮ লাখ ৩৮ হাজার ৫৯০ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD