শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
সাভারে বিশ্ব শিক্ষক দিবস পালিত সাভারে জিপার ইন্ডাস্ট্রিজের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা

সাকিবের প্রথম শর্ট ফিল্ম মুক্তি পাচ্ছে আজ

বিনোদন ডেস্ক
  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩
  • ২৪২ বার পড়া হয়েছে /

ক্রিকেট মাঠ, বিজ্ঞাপনের শুটিং, কিংবা কোনো শো রুম উদ্বোধন সব জায়গায় সমানভাবে কাজ করে চলেছেন সাকিব আল হাসান। এবার সাকিব নাম লেখালেন অভিনয়ে। একটি শর্টফিল্মে অভিনয় করেছেন সাকিব।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) মুক্তি পেতে যাচ্ছে, সাকিব অভিনীত প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘অমলিন থাকুক প্রতিটি হাসি’। অবশ্য গতকালই সামাজিক যোগাযোগ মাধ্যমে এই খবরটি ভক্তদের সঙ্গে ভাগাভগি করেছিলেন সাকিব। মূলত এটি একটি মোবাইল কোম্পানির জন্য তৈরিকৃত স্বল্পদৈর্ঘ চলচিত্র।রমজান উপলক্ষে নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি আজ মুক্তি পেতে যাচ্ছে বলে নিশ্চিত করেছে মোবাইলফোন নির্মাতা চীনা প্রতিষ্ঠান অপ্পো। প্রতিষ্ঠানটির প্রযোজনায় এই চলচ্চিত্র নির্মাণ করেছেন তরুণ নির্মাতা আজমান রুশো।

নির্মাতা প্রতিষ্ঠানটি এক বার্তায় জানিয়েছে, সাকিব আল হাসান তার সাফল্য ও পরিশ্রমী স্বভাবের জন্য পরিচিত। বিশ্বের এক নম্বর অলরাউন্ডার হিসেবে শীর্ষস্থান অর্জন কিংবা ব্যক্তিগত জীবনে একজন দায়িত্বশীল মানুষ, সব ক্ষেত্রেই সাকিব একজন চ্যাম্পিয়ন এবং সবার জন্য অনুপ্রেরণার এক উৎস। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে সেটারই প্রতিফলন থাকছে।

এর আগে গত মাসে আয়ারল্যান্ড সিরিজ চলাকালেই দুই ম্যাচের ফাঁকে চট্টগ্রামের সিআরবিতে এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির শুটিং করেছিলেন সাকিব। সব কাজ শেষে এখন শুধু মুক্তির অপেক্ষা। সাকিব ছাড়াও এতে অভিনয় করেছে প্রান্তর দস্তিদারসহ আরও বেশ কয়েকজন গুনী অভিনেতা।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD