মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সাভারে বিশ্ব শিক্ষক দিবস পালিত সাভারে জিপার ইন্ডাস্ট্রিজের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা

আইপিএল রেখে হঠাৎ দেশে ফিরলেন লিটন দাস

স্পোর্টস ডেস্ক
  • সর্বশেষ আপডেট : শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩
  • ২৫৭ বার পড়া হয়েছে /

আইপিএলে এবার কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলতে গিয়েছিলেন। প্রথমবারের মতো বড় মঞ্চে খেলার চাপটা সামলাতে পারেননি লিটন দাস।

প্রথম ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ হন, করেন ৪ বলে ৪ রান। এরপর উইকেটের পেছনে সহজ স্টাম্পিং মিস করে হন সমালোচনার শিকার।

ফলে এক ম্যাচ খেলার পরই লিটনকে একাদশের বাইরে ঠেলে দেয় কলকাতা টিম ম্যানেজম্যান্ট। এরই মধ্যে খবর, আইপিএল রেখে হঠাৎ করেই দেশে ফিরে এসেছেন উইকেটরক্ষক এই ব্যাটার।

জরুরি পারিবারিক কারণে লিটন দেশে এসেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। লিটনের ফিরে আসার বিষয়টি জানিয়েছে কলকাতা কর্তৃপক্ষ।

কলকাতা দলের মিডিয়া বিভাগ থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘২৮ এপ্রিল, শুক্রবার, জরুরি পারিবারিক কারণে লিটন দাসকে বাংলাদেশে ফিরে যেতে হয়েছে। এই কঠিন সময় পেরিয়ে যেতে তার ও তার পরিবারের জন্য আমাদের শুভকামনা।’

আগামী মাসে ইংল্যান্ডের মাটিতে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ আছে বাংলাদেশের। ৩০ এপ্রিল বাংলাদেশ দলের ইংল্যান্ডের উদ্দেশ্যে রওয়ানা দেওয়ার কথা।

আইপিএল খেলার জন্য লিটনকে বিসিবি ছাড়পত্র (এনওসি) দিয়েছিল আগামী ২ মে পর্যন্ত। সেটা আরও দুদিন বাড়িয়ে নেন লিটন। তবে কলকাতা তাকে যেভাবে উপেক্ষা করছে, তাতে আইপিএলের বাকি অংশে তিনি যোগ দেবেন কিনা, সেটা বড় এক প্রশ্ন।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD