মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সাভারে বিশ্ব শিক্ষক দিবস পালিত সাভারে জিপার ইন্ডাস্ট্রিজের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা

যুদ্ধ বন্ধে ইউক্রেনকে নতুন শর্ত দিলো রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক
  • সর্বশেষ আপডেট : সোমবার, ২৯ মে, ২০২৩
  • ২৭৮ বার পড়া হয়েছে /

যুদ্ধ বন্ধে ইউক্রেনকে নতুন শর্ত দিয়েছে রাশিয়া। রুশ কর্তৃপক্ষ বলেছে, যুদ্ধ বন্ধে ইউক্রেনকে নিরপেক্ষ থাকার ঘোষণা দিতে হবে। রাশিয়া আরও জানিয়েছে, ‘ইউক্রেন ন্যাটো জোট কিংবা ইউরোপীয় ইউনিয়নে যোগ দিতে পারবে না।’

সোমবার রাশিয়ান গণমাধ্যমগুলো জানিয়েছে, ‘যুদ্ধ বন্ধ করে শান্তি স্থাপনের বিষয়ে ইউক্রেনকে কিছু শর্ত দিয়েছেন রুশ উপ-পররাষ্ট্রমন্ত্রী মিখাইল গালুজিন। তিনি বলেন, ‘সবার আগে ইউক্রেনকে ‘নিরপেক্ষ’ থাকার ঘোষণা দিতে এবং ‘নয়া ভৌগলিক বাস্তবতা’ মেনে নিতে হবে। এছাড়া ইউক্রেনে রুশ ভাষাকে অন্যতম রাষ্ট্রভাষার মর্যাদা দিতে হবে।’

তিনি বলেন, ইউক্রেনীয় সেনাবাহিনী যদি শত্রুতা বন্ধ করে এবং দেশটিতে পশ্চিমা দেশগুলো সমরাস্ত্র সরবরাহ বন্ধ করে দেয় তাহলে একটি শান্তি চুক্তি সম্ভব।

রাশিয়ার এ উপ-পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘একটি টেকসই শান্তি প্রতিষ্ঠা করতে হলে ইউক্রেনকে নিরপেক্ষ থাকার ঘোষণা দিতে হবে। এর অর্থ হচ্ছে, কিয়েভ একথা স্পষ্ট ভাষায় ঘোষণা করবে যে তারা কখনো ন্যাটো জোট কিংবা ইউরোপীয় ইউনিয়নে যোগ দেবে না।

মিখাইল গালুজিন ‘নয়া ভৌগলিক বাস্তবতা’ বলতে গণভোটের মাধ্যমে ইউক্রেনের যে চারটি অঞ্চল রুশ ফেডারেশনে অন্তর্ভুক্ত করা হয়েছে তা মেনে নেওয়ার কথা বুঝিয়েছেন।

তিনি আরও বলেন, এছাড়া কিয়েভকে ইউক্রেনের রুশ ভাষাভাষী নাগরিকদের পাশাপাশি অন্যান্য সংখ্যালঘু নাগরিকদের অধিকার রক্ষা করতে হবে। রাশিয়ার এ শীর্ষস্থানীয় কূটনীতিক বলেন, রুশ ভাষাকে ইউক্রেনের রাষ্ট্রভাষার মর্যাদা দিতে হবে।

সূত্র: তাস

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD