বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সাভারে বিশ্ব শিক্ষক দিবস পালিত সাভারে জিপার ইন্ডাস্ট্রিজের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা

চিলিতে হেলিকপ্টার বিধ্বস্ত, প্রাণ হারালেন বিমান বাহিনীর ৫ সদস্য

আন্তর্জাতিক ডেস্ক
  • সর্বশেষ আপডেট : বুধবার, ২ আগস্ট, ২০২৩
  • ১৫৮ বার পড়া হয়েছে /
ছবি: সংগৃহীত

চিলিতে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে প্রাণ হারালেন বিমান বাহিনীর ৫ সদস্য। মঙ্গলবার (১ আগস্ট) এক বিবৃতিতে এ তথ্য প্রকাশ করে দেশটির এয়ার ফোর্স। খবর রয়টার্সের।

জানায়, রাত্রিকালীন প্রশিক্ষণে অংশ নিয়েছিলেন বাহিনীর নতুন সদস্যরা। কিন্তু, হুয়ান দে লা কোস্তা এলাকায় হয় দুর্ঘটনা। কিছু বুঝে ওঠার আগেই ভূপাতিত হয় উড়োযানটি। মুহূর্তেই ছড়িয়ে পড়ে আগুন।

‘বি-ফোর ওয়ান টু’ মডেলের হেলিকপ্টারে ছিলেন পাঁচ আরোহী। যাদের সবাই ঘটনাস্থলেই প্রাণ হারান। এখনো দুর্ঘটনার মূল কারণ সম্পর্কে জানা যায়নি।

উদ্ধারকর্মীরা বলছেন, উঁচু কোনো গাছের শাখায় ধাক্কা খেয়ে থাকতে পারে হেলিকপ্টারটি। অভ্যন্তরীণ কোনো ত্রুটি ছিল কিনা- সেটাও খতিয়ে দেখা হচ্ছে।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD