মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
সাভারে বিশ্ব শিক্ষক দিবস পালিত সাভারে জিপার ইন্ডাস্ট্রিজের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা

আজও উত্তাল বঙ্গোপসাগর, ভারী বৃষ্টির সম্ভাবনা

ডেস্ক এডিটর
  • সর্বশেষ আপডেট : সোমবার, ৭ আগস্ট, ২০২৩
  • ১৪৫ বার পড়া হয়েছে /

মৌসুমি বায়ু বেশি সক্রিয় থাকায় বঙ্গোপসাগর আজও উত্তাল রয়েছে। দমকা হাওয়া ও সাগর বিক্ষুব্ধ থাকায় চট্টগ্রাম, মোংলা ও পায়রা বন্দর এবং কক্সবাজার উপকূলকে ৩ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। সাগরে নৌযানগুলোকে উপকূলের কাছ থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

এদিকে, চট্টগ্রাম ও বরিশাল বিভাগেও বেশ বৃষ্টি ঝরছে। গত মাসজুড়ে প্রায় বৃষ্টিহীন থাকার পর আগস্টে এসে যেন ওই ঘাটতি পুষিয়ে দেওয়া শুরু করছে প্রকৃতি। তবে এতে ওই দুই বিভাগের বাসিন্দারা বিপদে পড়েছেন।

গতকাল রবিবারের (৬ আগস্ট) ভারী বৃষ্টিপাতে ওই দুই বিভাগীয় শহর তো বটেই, অন্যান্য জেলা ও উপজেলা সদরগুলোও ডুবেছে। উল্টো দিকে ঢাকাসহ দেশের উত্তর ও মধ্যাঞ্চলে সারা দিন আকাশ কালো করে মেঘ থেকেছে ঠিকই। বৃষ্টিও হয়েছে ।

আবহাওয়া অধিদপ্তর বলছে, আজ সোমবারও (৭ আগস্ট) দেশের বেশির ভাগ এলাকায় বৃষ্টি বাড়তে পারে। বিশেষ করে চট্টগ্রাম, বরিশাল ও খুলনা বিভাগে গতকালের মতোই ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। ঢাকাসহ উত্তর–মধ্যাঞ্চলে বৃষ্টি সামান্য বাড়তে পারে। তবে উপকূলীয় জেলাগুলোর মতো প্রবল বর্ষণ হওয়ার আশঙ্কা নেই। বৃষ্টি বেড়ে যাওয়ায় আজ দেশের বেশির ভাগ এলাকায় তাপমাত্রা কমতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, পুরো আগস্ট মাসে গড়ে চট্টগ্রাম শহরে গড়ে ৫৩০ মিলিমিটার বৃষ্টি হয়। গতকাল রাত ৯টা পর্যন্ত ২৭ ঘণ্টায় সেখানে ৩২৪ মিলিমিটার বৃষ্টি ঝরেছে, যা এই বছরের মধ্যে চট্টগ্রামে সর্বোচ্চ বৃষ্টিপাত। তবে ওই ২৭ ঘণ্টায় দেশের সবচেয়ে বেশি বৃষ্টি ঝরেছে পটুয়াখালীর খেপুপাড়ায়, ৩৪৭ মিলিমিটার। ঢাকায় গতকাল সারা দিনে মাত্র ৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD