রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল সাভারে সোলার লাইট উদ্বোধন ও কৃষি প্রণোদনা বিতরণ বিষমুক্ত নিরাপদ খাদ্য উৎপাদনে সিংগাইরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হেমায়েতপুরে রাত জেগে আবর্জনায় ভরা ড্রেনেজ ব্যবস্থা সচল করলো বিএনপি নেতা-কর্মীরা সাটুরিয়ায় সাংবাদিকের বাসায় চুরি সাভারে অন্ধ মার্কেটে ভয়াবহ আগুন

রাশিয়ার অধিকৃত দোনেৎস্কে বিস্ফোরণ, নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক
  • সর্বশেষ আপডেট : শনিবার, ১৯ আগস্ট, ২০২৩
  • ২৭২ বার পড়া হয়েছে /

রাশিয়ার অধিকৃত দোনেৎস্কে পৃথক বিস্ফোরণের ঘটনায় ছয়জন নিহত হয়েছেন। এতে আরও ছয়জন আহত হয়েছেন।

শুক্রবার (১৮ আগস্ট) এক টেলিগ্রাম পোস্টে বিষয়টি নিশ্চিত স্বঘোষিত দোনেৎস্ক পিপলস রিপাবলিক নেতা ডেনিস পুশিলিন।

পুশিলিনের বরাতে সিএনএন জানিয়েছে, দোনেৎস্ক শহরে ঘটা সেই বিস্ফোরণে তিনজন নিহত ও একজন আহত হয়েছেন।

এছাড়া ভোরোশিলোভস্কি জেলার একটি নির্মাণস্থলে যন্ত্র বিস্ফোরিত হয়ে তিনজন নির্মাণ শ্রমিক নিহত এবং আরও পাঁচজন আহত হয়েছেন।
নিহত তিন শ্রমিক দোনেৎস্কের কিয়েভস্কি জেলার একটি পাবলিক ইউটিলিটি কোম্পানিতে কাজ করতেন বলে জানিয়েছেন পুশিলিন।

তিনি জানান, অবিস্ফোরিত একটি ক্লাস্টার সাবমিনিশনের বিস্ফোরণের ফলে এসব শ্রমিক নিহত হয়েছেন।
পুশিলিন আরও বলেন, আজ (শুক্রবার) শত্রুরা প্রজাতন্ত্রের অঞ্চলে ৩৪ বার গোলাবর্ষণ করেছে, ১১৫টি রকেট এবং ব্যারেল আর্টিলারি শেল নিক্ষেপ করেছে। শত্রুদের দিনভর গোলাবর্ষণে দোনেৎস্ক, মাকিভকা, ভাসিলিভকা এবং নিকোলস্কে শহরে আরও চারজন আহত হয়েছেন।

পুশিলিনের এসব দাবি যাচাই করতে পারেনি সিএনএন।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD