সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
শিরোনাম :
মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল

একসাথে ৩ কন্যা সন্তান প্রসব

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২৪ জানুয়ারী, ২০২৩
  • ৪৯৭ বার পড়া হয়েছে /

ময়মনসিংহের ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নরমাল ডেলিভারিতে ফুটফুটে তিন কন্যা সন্তানের জন্ম দিলেন সীমা আক্তার নামে এক গৃহবধূ।সীমা আক্তার উপজেলার রামভদ্রপুর গ্রামের মোহাম্মদ আমিনুল হকের স্ত্রী।সোমবার (২৩ জানুয়ারি) বিকালে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গৃহবধূ তিন সন্তানের জন্ম দেন।ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার এরশাদ ফরাজি বলেন, সীমা আক্তার প্রসব ব্যথা অনুভব করলে হাসপাতালে নিয়ে আসে তার পরিবারের লোকজন। আনার পর স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স শিল্পী পারভিন ও মিডওয়াইফ মৌসুমী আক্তারের তত্ত্বাবধায়নে বিকাল সাড়ে ৪টা থেকে সাড়ে ৫টার মাঝে এক ঘণ্টায় তিনটি কন্যা সন্তানের জন্মদেন। দুটি বাচ্চার ওজন ঠিক থাকলেও একটি বাচ্চার ওজন কম। তবে, তিন নবজাতক ও মা সুস্থ আছেন বলেও জানান তিনি।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD