বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
শিরোনাম :
মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল

কাবা শরিফের সাবেক ইমামের সঙ্গে মেসির সাক্ষাৎ

স্পোর্টস ডেস্ক
  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী, ২০২৩
  • ২১৪ বার পড়া হয়েছে /

মরুর বুকে ইতিহাস লিখেছেন লিওনেল মেসি। গেল মাসে ফুটবলের মহাতারকার হাত ধরে ৩৬ বছর পর বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। ফাইনালে শিরোপা হাতে তুলে দেওয়ার আগে, সর্বোচ্চ সম্মানে ভূষিত করা হয় মেসিকে। লুসাইল স্টেডিয়ামে লিও মেসিকে বিশত পরিয়ে দেন কাতারের আমির শেখ তামিম।মাস গড়াতেই আবারও মধ্যপ্রাচ্যে পা রাখেন মেসি। এবার জাতীয় দল নয়, নিজের ক্লাব পিএসজির জার্সিতে সৌদি আরবের রিয়াদে এক প্রদর্শনী ম্যাচে অংশ নেন। যেখানে প্রতিপক্ষ ছিল ক্রিশ্চিয়ানো রোনালদোর রিয়াদ স্টার একাদশ।কিং ফাহাদ স্টেডিয়ামে সৌদি প্রফেশনাল লিগের ক্লাব আল নাসর ও আল হিলালের যৌথ স্কোয়াডের মুখোমুখি হয়ে, ৫-৪ ব্যবধানে জয় পায় মেসির ক্লাব পিএসজি।সৌদি সফরে মসজিদ আল হারামের সাবেক ইমাম আদিল আল খালবানির সঙ্গে মেসির একটি ছবি এখন ভেসে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে। আর্জেন্টাইন ফরোয়ার্ডের সঙ্গে হাত মেলাতে দেখা গেছে, আদিল আল খালবানিকে।মেসির পিএসজি সতীর্থ এবং মরোক্কান তারকা আশরাফ হাকিমির সঙ্গেও সাক্ষাৎ করেন তিনি। ২০০৮ থেকে ২০১৩ সাল পর্যন্ত আদিল আল খালবানি মসজিদ আল হারামের ইমামের দায়িত্বে ছিলেন।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD