বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
শিরোনাম :
মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল
অনুর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপ

ইংল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত

স্পোর্টস ডেস্ক
  • সর্বশেষ আপডেট : সোমবার, ৩০ জানুয়ারী, ২০২৩
  • ২৪৮ বার পড়া হয়েছে /

অনুর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপের চ্যাম্পিয়ন হয়েছে ভারতের মেয়েরা। টি-টোয়েন্টি ফরম্যাটে আয়োজিত টুর্নামেন্টের ফাইনালে ইংল্যান্ডের মেয়েদের হারিয়ে শিরোপার মুকুট জিতেছে শেফালী ভার্মার নেতৃত্বাধীন ভারত দল।
রোববার (২৯ জানুয়ারি) সাউথ আফ্রিকার পচেস্টফ্রুমে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করে ইংল্যান্ড। ওপেনারদের কেউই পৌঁছাতে পারেননি দুই অঙ্কের ঘরে।তিন নম্বরে নেমে নিয়াম হল্যান্ড ফেরেন ১০ রানে। এরপর আবার আসা যাওয়ার মিছিল। ৬৯ রানে থামে ইংলিশ মেয়েদের ইনিংস। দলের হয়ে সর্বোচ্চ ১৯ রান করেন রায়ানা ম্যাকডোনাল্ড।জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই আক্রমণাত্মক ক্রিকেট খেলেন শেফালী ভার্মা। ১১ বলে ১৫ রান করে অবশ্য সাজঘরে ফিরতে হয় ভারতীয় অধিনায়ককে। ৮ রানের ব্যবধানে ফেরেন আরেক ওপেনার শোয়েতা শ্রেওয়াত। কিন্তু চাপ সামলে নেন সৌম্য টিওয়ারি এবং গংগারি তৃষা। দুজনের ৪৬ রানের জুটিতে প্রায় জয়ের কাছাকাছি চলে যায় ভারত। ২৯ বলে ২৪ রান করে তৃষা ফিরলেও ২৪ রানে অপরাজিত থেকে জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন সৌম্য।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD