মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল সাভারে সোলার লাইট উদ্বোধন ও কৃষি প্রণোদনা বিতরণ বিষমুক্ত নিরাপদ খাদ্য উৎপাদনে সিংগাইরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হেমায়েতপুরে রাত জেগে আবর্জনায় ভরা ড্রেনেজ ব্যবস্থা সচল করলো বিএনপি নেতা-কর্মীরা

পেরুতে ভূমিধস, নিহত ৩৬

আন্তর্জাতিক ডেস্ক
  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৮৭ বার পড়া হয়েছে /

পেরুতে অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে ভূমিধসের সৃষ্টি হয়েছে। এতে কমপক্ষে নিহত হয়েছেন ৩৬ জন।

গতকাল সোমবার (৬ ফেব্রুয়ারি) দেশটির দক্ষিণাঞ্চলের চামানা প্রদেশের মিসকি নামক এলাকায় ভূমিধসের ঘটনা ঘটে। বার্তাসংস্থা এপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ধারাবাহিক বৃষ্টিপাতের ফলে সৃষ্ট প্রবল স্রোত উচ্চভূমি থেকে পানি, কাদা এবং পাথরের সম্মিলিত স্রোত বয়ে নিয়ে আসে কয়েকটি গ্রামে। আর এতেই চাপা পড়েন কয়েকজন। এখনো পর্যন্ত গ্রামগুলো থেকে ৩৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

এদিকে, স্থানীয় কর্তৃপক্ষ কেন্দ্রীয় সরকারের কাছে রাস্তা পরিষ্কার এবং উদ্ধার কার্যক্রম দ্রুত করতে ভারি যন্ত্রপাতির সহায়তা চেয়েছে।

স্থানীয় সিভিল ডিফেন্স কর্মকর্তারা এক বিবৃতিতে বলেছেন, প্রায় ৬৩০টি ঘর বসবাসের অযোগ্য হয়ে পড়েছে। এই ভূমিধসে গ্রামগুলোর সেতু, সেচ এবং রাস্তা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD