শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
শিরোনাম :
মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল

প্রাসাদের মালিকানা হারালেন হ্যারি-মেগান

আন্তর্জাতিক ডেস্ক
  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ৩ মার্চ, ২০২৩
  • ১৯৯ বার পড়া হয়েছে /

বিয়ের উপহার হিসেবে রানি দ্বিতীয় এলিজাবেথের কাছ থেকে ‘ফ্রগমোর কটেজ’ নামের যে প্রাসাদটি প্রিন্স হ্যারি ও তার স্ত্রী মেগান মের্কেল পেয়েছিলেন, তার মালিকানা হারিয়েছেন এই দম্পতি।

উপহারের সেই প্রাসাদটি নিজের ছোটভাই এবং ব্রিটেনের রাজপরিবারের সদস্য প্রিন্স অ্যান্ড্রুকে দিয়ে দিয়েছেন প্রিন্স হ্যারির বাবা রাজা তৃতীয় চার্লস।খবর দ্য সান ও ডেইলি টেলিগ্রাফের।

‘ফ্রগমোর কটেজ’ যুক্তরাজ্যের রাজপরিবারের মালিকানাধীন বেশ পুরোনো একটি প্রাসাদ।সংস্কারের অভাবে জীর্ণ হয়ে পড়েছিল প্রাসাদটি।

রানির নির্দেশ অনুযায়ী ২০১৮ সালে হ্যারি-মেগানের বিয়ের আগে ২৪ লাখ পাউন্ড (৩০ কোটি ১১ লাখ টাকা) ব্যয়ে প্রাসাদটি সংস্কার করা হয়।

গত ১০ জানুয়ারি প্রকাশিত হয় প্রিন্স হ্যারির আত্মজীবনী গ্রন্থ ‘স্পেয়ার’। আত্মজীবনীতে রাজপরিবারের অন্দরমহলের বিভিন্ন তিক্ত স্মৃতির বিবরণ দিয়েছেন তিনি।

স্পেয়ার প্রকাশের পর থেকেই আলোচনা চলছিল— ‘ফ্রগমোর কটেজ’ ছেড়ে দিতে হতে পারে হ্যারি ও মেগানকে। তাদেরকে এ ব্যাপারে অবহিতও করা হয়েছিল।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD