বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল

উ.কোরিয়ার ফের ক্ষেপণাস্ত্র পরীক্ষা

আন্তর্জাতিক ডেস্ক
  • সর্বশেষ আপডেট : রবিবার, ১৯ মার্চ, ২০২৩
  • ১৮০ বার পড়া হয়েছে /

ফের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে কিম জং উনের দেশ উত্তর কোরিয়া।

আজ রবিবার (১৯ মার্চ) কোরীয় উপদ্বীপের পূর্ব উপকূলে এ পরীক্ষা চালায় দেশটি। দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীর বরাত দিয়ে দেশটির সংবাদ সংস্থা ইয়ুনহাপ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এ নিয়ে দুই সপ্তাহেরও কম সময়ের মধ্যে পঞ্চমবার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল দেশটি।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীর জয়েন্ট চিফস অব স্টাফ (জেসিএস) ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর বিষয়টি নিশ্চিত করলেও এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেয়নি। তবে জাপানের কোস্টগার্ডও উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষার বিষয়টি নিশ্চিত করেছে।

এর আগে, গত বৃহস্পতিবার (১৬ মার্চ) উত্তর কোরিয়া আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায়। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট সেদিন জাপান সফরে যাওয়ার কয়েক ঘণ্টার মাথায় উত্তর কোরিয়া সেই ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায়। সেই পরীক্ষার মাত্র দুদিন পরই নতুন করে আবারও পরীক্ষা চালাল দেশটি।দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীর বরাত দিয়ে দেশটির সংবাদ সংস্থা ইয়ুনহাপ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এ নিয়ে দুই সপ্তাহেরও কম সময়ের মধ্যে পঞ্চমবার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল দেশটি।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD