মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সাভারে বিশ্ব শিক্ষক দিবস পালিত সাভারে জিপার ইন্ডাস্ট্রিজের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা

তিউনিশিয়া উপকূলে নৌকাডুবে নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক
  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩
  • ১৯৪ বার পড়া হয়েছে /

অবৈধভাবে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অভিবাসনপ্রত্যাশী নিয়ে ইউরোপে যাওয়ার সময় ফের একটি নৌকা ডুবে গেছে। এতে কমপক্ষে ১০ জন প্রাণ হারিয়েছেন এবং ৩০ জন নিখোঁজ রয়েছেন।

গত মঙ্গলবার (১১ এপ্রিল) তিউনিশিয়া উপকূলে এ নৌকাডুবির ঘটনা ঘটে। এ ঘটনায় ৭২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তারা সবাই আফ্রিকার নাগরিক।তিউনিশিয়ার ন্যাশনাল গার্ডের বরাতে গতকাল বুধবার (১২ এপ্রিল) এক প্রতিবেদনে এসব জানিয়েছে সংবাদমাধ্যম সিজিটিএন।

চলতি বছর উত্তর আফ্রিকার বিভিন্ন দেশ থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালিতে যাওয়ার প্রবণতা আশঙ্কাজনক হারে বেড়েছে। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে নৌকা ডুবে অভিবাসনপ্রত্যাশীদের মৃতের সংখ্যাও।

সিজিটিএন জানায়, মঙ্গলবার অভিবাসনপ্রত্যাশীবাহী একটি নৌকা তিউনিশিয়া উপকূলের কাছে ডুবে যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান দেশটির কোস্টগার্ডের সদস্যরা। বুধবার পর্যন্ত অভিযান চালিয়ে ৭২ জনকে জীবিত ও কয়েকজনের মরদেহ উদ্ধার করেন তারা।এখনো অনেকে নিখোঁজ থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মৃতদের সবাই আফ্রিকার নাগরিক বলেও জানিয়েছে কোস্টগার্ড।

গেল মাসে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালিতে প্রবেশের চেষ্টাকালে নৌকাডুবির ঘটনায় অন্তত ৫২ জন মারা গেছেন। এছাড়া নিখোঁজ হন আরও অন্তত ৭০ জন।এদিকে বুধবার জাতিসংঘ জানায়, এ বছর রেকর্ড পরিমাণে বেড়েছে ইতালি অভিমুখে অভিবাসনপ্রত্যাশীদের স্রোত। চলতি বছরের প্রথম তিন মাসেই নৌকা ডুবে প্রায় সাড়ে ৪শ’ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD