মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
শিরোনাম :
খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল সাভারে সোলার লাইট উদ্বোধন ও কৃষি প্রণোদনা বিতরণ বিষমুক্ত নিরাপদ খাদ্য উৎপাদনে সিংগাইরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হেমায়েতপুরে রাত জেগে আবর্জনায় ভরা ড্রেনেজ ব্যবস্থা সচল করলো বিএনপি নেতা-কর্মীরা সাটুরিয়ায় সাংবাদিকের বাসায় চুরি

আহত অভিনেত্রী মিমি চক্রবর্তী

বিনোদন ডেস্ক
  • সর্বশেষ আপডেট : বুধবার, ১৯ এপ্রিল, ২০২৩
  • ২২৪ বার পড়া হয়েছে /

টালিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী হাতে চোট পেয়ে আহত হয়েছেন। শুধু তাই নয়, হাতের আঙুলেও চোট পেয়েছেন তিনি। সেলাই পড়েছে সেখানে। চোট পাওয়া হাতটিকে ঠিকভাবে রাখার জন্য আপাতত আর্ম স্লিং পরে থাকতে হচ্ছে মিমিকে। সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকটি ছবি পোস্ট করে অভিনেত্রী নিজেই ভক্তদের সে কথা জানিয়েছেন।

আর্ম স্লিং পরে হাসি মুখে সেলফিও দিয়েছেন মিমি। সঙ্গে লিখেছেন, কিছুদিন ঠিক যেভাবে পরিকল্পনা করা হয়, সে ভাবে যায় না।

মিমির দ্রুত আরোগ্য কামনা করেছেন সবাই। শুভশ্রী গঙ্গোপাধ্যায় লিখেছেন, তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো। একই কথা লেখেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ও।

প্রসঙ্গত, গত সপ্তাহেই উইন্ডোজ প্রোডাকশনের ‘রক্তবীজ’-এর শ্যুট শেষ করেছেন মিমি। থ্রিলার ছবির গল্পের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে উঠে আসবে দুর্গাপূজায়। তাই বরাবরের নিয়ম ভেঙে চলতি বছরের পূজাতেই মুক্তি পাবে আবীর চট্টোপাধ্যায় এবং মিমি অভিনীত ছবিটি।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD