মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
সাভারে বিশ্ব শিক্ষক দিবস পালিত সাভারে জিপার ইন্ডাস্ট্রিজের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা

নাইজেরিয়ায় মার্কিন দূতাবাসের গাড়িবহরে হামলায় নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক
  • সর্বশেষ আপডেট : বুধবার, ১৭ মে, ২০২৩
  • ২২৮ বার পড়া হয়েছে /

নাইজেরিয়ায় মার্কিন দূতাবাসের গাড়িবহর লক্ষ্য করে গুলির ঘটনা ঘটেছে। এতে দূতাবাসের দুই কর্মী এবং দুই পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। এসময় তিনজনকে অপহরণ করেছে হামলাকারীরা।

বুধবার (১৭ মে) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, নাইজেরিয়ার আনামব্রা প্রদেশের আতানি শহরের কাছে মঙ্গলবার এই হামলার ঘটনা ঘটে। অপহৃতদের মধ্যে একজন গাড়িচালক এবং অন্য দুইজন পুলিশ কর্মকর্তা।

আনামব্রা প্রদেশের পুলিশ মুখপাত্র ইকেঙ্গা তোচুকউ বলেন, এলাকাটি বিচ্ছিন্নতাবাদী সহিংসতার জন্য পরিচিত। দুর্বৃত্তরা পুলিশ মোবাইল ফোর্সের দুইজন সদস্য ও মার্কিন কনস্যুলেটের দুই কর্মীকে হত্যা করে এবং তাদের মরদেহ ও যানবাহনে আগুনে জ্বালিয়ে দেয়। আমরা অপহৃতদের সন্ধান ও উদ্ধারের চেষ্টা করছি।

মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি এক প্রেস ব্রিফিংয়ে বলেন, মার্কিন দূতাবাসের গাড়িতে হামলা হলেও সেখানে কোনো মার্কিন নাগরিক ছিল না। তাই কোনো মার্কিন নাগরিক আহত হয়নি। তবে গাড়িবহরে হামলা ও হতাহতের বিষয়টি যুক্তরাষ্ট্র গুরুত্বের সঙ্গে দেখছে।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD