সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
শিরোনাম :
খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল সাভারে সোলার লাইট উদ্বোধন ও কৃষি প্রণোদনা বিতরণ বিষমুক্ত নিরাপদ খাদ্য উৎপাদনে সিংগাইরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হেমায়েতপুরে রাত জেগে আবর্জনায় ভরা ড্রেনেজ ব্যবস্থা সচল করলো বিএনপি নেতা-কর্মীরা সাটুরিয়ায় সাংবাদিকের বাসায় চুরি

শ্যামলীতে পুলিশের গাড়ি ভাঙচুর স্টাফ রিপোর্টার

ডেস্ক এডিটর
  • সর্বশেষ আপডেট : শনিবার, ২৯ জুলাই, ২০২৩
  • ১৬০ বার পড়া হয়েছে /

রাজধানীর শ্যামলী এলাকায় পুলিশের একটি গাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হঠাৎই বেশ কয়েকজন এসে পুলিশের গাড়ি লক্ষ্য করে হামলা চালায়।

ভাঙচুর করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। মুহূর্তের মধ্যেই ঘটে যায় এ ঘটনা। এ ছাড়া একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে।

অপরদিকে রাজধানী ঢাকার প্রবেশপথ যাত্রাবাড়ীর বদলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাতুয়াইলে অবস্থান নিয়েছেন বিএনপি নেতাকর্মীরা। সেখান থেকে তাদের সরিয়ে দিতে গেলে পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ বাধে।

আজ শনিবার দুপুর পৌনে ১২টার দিকে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে কাঁদানে গ্যাস ছুঁড়তে দেখা গেছে পুলিশকে। বিএনপি নেতাকর্মীরাও ইট-পাটকেল ছুড়ছেন।

সংঘর্ষের এক পর্যায়ে সড়কে থাকা একটি বাসে আগুন ধরিয়ে দিয়েছেন বিএনপি নেতাকর্মীরা। এর ফলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়কের দুপাশেই যান চলাচল বন্ধ রয়েছে। এ ছাড়া পুলিশের শটগানের গুলিতে অন্তত ছয় নেতাকর্মী আহত হয়েছেন।

এর আগে সংঘর্ষ কিছুটা কমে এলে সোয়া ১২টা থেকে গাড়ি চলাচল শুরু হয় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে। তবে ফের সড়কে থেমে থেমে সংঘর্ষ শুরু হলে পিছু হটে পুলিশ। সড়ক দখলে নেন বিএনপি কর্মীরা। ফের যান চলাচল বন্ধ হয়ে যায়।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD