বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল

বিশ্বকাপে টাইগারদের নেতৃত্ব দিতে আগ্রহী নন সাকিব

স্পোর্টস ডেস্ক
  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩
  • ১৭৪ বার পড়া হয়েছে /
সাকিব আল হাসান: ফাইল ছবি

আসন্ন ওয়ানডে বিশ্বকাপে টাইগারদের অধিনায়ক হতে রাজি নন সাকিব আল হাসান। বর্তমান বাস্তবতায় কোনো রকম বিতর্কের সুযোগ দিতে চান না বিশ্বসেরা এই অলরাউন্ডার।

বর্তমানে দেশের ক্রিকেটাঙ্গনের মূল আলোচনায় রয়েছেন তামিম ইকবাল। চিকিৎসা শেষে ইংল্যান্ড থেকে ফেরার পর বিসিবি কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসবেন তামিম সেটি পুরনো খবর। কিন্তু কবে সেই বৈঠক হবে সেটি ছিলো অজানা ছিলো এতো দিন। অবশেষে জানা যায়, আজ বৃহস্পতিবার (৩ আগস্ট) বিসিবি কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসবেন তামিম। সেই বৈঠক শেষে হয়তো জানা যাবে নতুন কোনো তথ্য।

তামিম ইকবালের সঙ্গে বৈঠকের পর বিসিবি দল সাজাতে পারবে এশিয়া কাপের জন্য। কোমরের ব্যথা পরিচর্যা করতে তামিম এশিয়া কাপ থেকে ছুটি নিলে বিকল্প নেতৃত্বে খেলতে হবে বাংলাদেশকে। তামিম যদি এশিয়া কাপ থেকে বিশ্রামের জন্য সরে দাঁড়ান সেক্ষেত্রে টাইগারদের অধিনায়কের দায়িত্ব পালন করবেন লিটন দাস। কিন্তু বিশ্বকাপ পর্যন্ত যদি অধিনায়কত্বের দায়িত্ব থেকে তামিম সরে দাঁড়ান, সেক্ষেত্রে টাইগারদের অধিনায়ক কে হবেন সেটি নিয়ে প্রশ্ন থেকেই যায়।

তামিম অধিনায়ক না হলে বিশ্বকাপে টাইগারদের নেতৃত্ব দেবেন কে, এমন প্রশ্নে প্রায় সবারই ভাবনায় আসবে সাকিব আল হাসানের নাম। কিন্তু বাস্তবতা হলো, সাকিব ওয়ানডে দলের অধিনায়কের দায়িত্ব নিতে চান না। দেশের ক্রিকেটের বর্তমান বাস্তবতায় সাকিবের কাছে তার এক ঘনিষ্ঠজন জানতে চেয়েছিলেন-বিসিবি থেকে ওয়ানডে দলের অধিনায়ক হওয়ার প্রস্তাব পেলে গ্রহণ করবেন কিনা? তিনি উত্তরে সাফ বলে দেন, রাজি হবেন না।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD