শনিবার, ২৭ জুন ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
শিরোনাম :
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তাদের বিরুদ্ধে ভুয়া ও মনগড়া সংবাদ প্রকাশ করে মানহানি এবং দাপ্তরিক কাজে বাধা সৃষ্টির অভিযোগ উঠেছে কথিত সাংবাদিক মেহেদী হাসানের বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, সাবেক ছাত্রলীগ কর্মী পরিচয়ধারী এই ব্যক্তি এখন সাংবাদিকতার আড়ালে ব্ল্যাকমেইলিং ও চাঁদাবাজিতে জড়িত। নাম না প্রকাশ করার শর্তে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের একাধিক কর্মকর্তা জানান, নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের কর্মী হিসেবে আগে তিনি ঢাকা মহানগর ছাত্রলীগের নেতা মিজান–মহিউদ্দিন গ্রুপের অনুসারী ছিলেন। সাম্প্রতিক সময়ে তিনি সাংবাদিক পরিচয়ে অধিদপ্তরে নিয়মিত যাতায়াত করছেন সেই সাথে কর্মকর্তাদের কাছ থেকে চাঁদা দাবি করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। দাবি পূরণ না হলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রকাশের হুমকি দেন তিনি। পরিচয় গোপন রাখার শর্তে এক কর্মকর্তা বলেন, মেহেদী হাসান এখন সাংবাদিক পরিচয়ে নিয়মিত অফিসে আসেন। নানা ধরনের অবৈধ কাজ বৈধতা দিয়ে দিতে বলেন। তার দাবি পূরণ না করলে পরদিন অনলাইন নিউজপোর্টালে আমাদের বিরুদ্ধে মনগড়া সংবাদ প্রকাশ করা হয়। এতে আমাদের পেশাগত মর্যাদা ক্ষুণ্ণ হচ্ছে। আমাদের দিয়ে তার কথা মতো কোনো বিষয় না করে দিলে তিনি এগুলো করেন। অন্য এক কর্মকর্তা জানান, তিনি ছাত্রলীগের সময়কার পরিচয় ব্যবহার করে একসময় ভয় দেখাতেন। এখন আবার তার কোনো অবৈধ কাজ না করে দিলে সাংবাদিক পরিচয়ে প্রশাসনিক কর্মকর্তাদের ব্ল্যাকমেইল করছেন। এতে পুরো অফিসে খারাপ প্রভাব পড়ছে। অভিযোগ রয়েছে, মেহেদীর ব্ল্যাকমেইলের শিকার হয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী এবং বিএনপি-সংশ্লিষ্ট কিছু কর্মকর্তা। তাদের বিরুদ্ধেও মেহেদী মনগড়া তথ্য ও ভুয়া ফটোকার্ড ব্যবহার করে সংবাদ প্রকাশের হুমকি দেন বলে জানা গেছে। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের একাধিক কর্মকর্তা জানান, এই চাঁদাবাজ সাংবাদিক নামধারী ছাত্রলীগের ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নিতে তারা শিগগিরই স্থানীয় সরকার মন্ত্রণালয়ে লিখিত আবেদন জানাবেন, যাতে ভবিষ্যতে এমন ব্যক্তি অফিসে প্রবেশ করে কর্মকর্তাদের হয়রানি বা ব্ল্যাকমেইল করতে না পারে।

সাবেক ছাত্রলীগ কর্মী মেহেদির দৌরাত্ম্যে অতিষ্ঠ জনস্বাস্থ্য অধিদপ্তর

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তাদের বিরুদ্ধে ভুয়া ও মনগড়া সংবাদ প্রকাশ করে মানহানি এবং দাপ্তরিক কাজে বাধা সৃষ্টির অভিযোগ উঠেছে কথিত সাংবাদিক মেহেদী হাসানের বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, সাবেক ছাত্রলীগ কর্মী পরিচয়ধারী

বিস্তারিত

গাজীপুরের সাব-রেজিস্ট্রার ওসমান গনী মণ্ডল এখন দুর্নীতির সমার্থক নাম। ঘুষ ছাড়া কোনো দলিল সই করেন না এমন অভিযোগই আজ মুখে মুখে। প্রতিদিন জেলা রেজিস্ট্রার মো. মিজানুর রহমানকে ২ লাখ টাকা দিয়ে টঙ্গী অফিসে অতিরিক্ত দায়িত্ব পালন করছেন বলে অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। ভুয়া মুক্তিযোদ্ধা সনদ ও মুজিবনগর সরকারের ভুয়া কর্মচারীর পরিচয়ে আদালতের মাধ্যমে চাকরি পাওয়া এই কর্মকর্তা এখন গাজীপুরের কাপাসিয়া ও টঙ্গী সাব-রেজিস্ট্রি অফিসে এক মূর্তিমান আতঙ্কে পরিণত হয়েছেন। স্থানীয় দলিল লেখক থেকে সাধারণ জনগণ সবাই তার ঘুষ বাণিজ্যের শিকার। বদলির আদেশ পেলেও ঘুষের টাকা খরচ করে পুনরায় কাঙ্ক্ষিত পদে ফিরে আসেন। একাধিক সূত্র জানায়, জেলা রেজিস্ট্রারের আত্মীয়তার সুযোগে ওসমান গনী নিজের ইচ্ছেমতো অফিস চালান। কালীগঞ্জ থেকে বদলি হয়ে প্রথমে কাপাসিয়া, পরে টঙ্গী অফিসের অতিরিক্ত দায়িত্বে যোগ দেন। রাত ৯টা পর্যন্ত দলিল রেজিস্ট্রি করার নামে সাধারণ জনগণের কাছ থেকে ঘুষ আদায় করা তার নিত্যদিনের ককর্মকান্ডে পরিণত হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক দলিল লেখক সমিতির এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে জানান, “একটা দলিলের ভুল থাকলে সেটাকে অজুহাত করে ১০-১৫ হাজার টাকা না দিলে কাজ করে দেয় না। কথায় কথা বাড়লে হুমকি দেন, অফিস থেকে বের করে দেওয়ার।” আনোয়ার হোসেন নামে এক সেবাগ্রহীতা অভিযোগ করে বলেন, “আমার বাড়ির জমির দলিলের শ্রেণি পরিবর্তন করতে গিয়েছিলাম। নিয়মমাফিক ফি জমা দিয়েও তিন সপ্তাহ অফিসে ঘুরেছি। পরে এক কর্মচারীর কাছে শুনি, ‘উপরের স্যারকে’ কিছু দিতে হবে। না দিলে দলিল ঝুলে থাকবে।” এক প্রভাবশালী দলিল লেখক বলেন, “কাউকে পছন্দ না হলে সরাসরি অফিস থেকে বের করে দেয়। অনেক সময় দলিল বাতিল করে দেয় শুধু একটাই কারণ ‘টাকা দেওয়া হয়নি’। এই অফিসে এখন আইন না, চলে টাকার নিয়ম।” অভিযোগের পাহাড় ও সম্পদের সাম্রাজ্য দুর্নীতি দমন কমিশন ও আইন মন্ত্রণালয়ে ওসমান গনীর বিরুদ্ধে একাধিক অভিযোগ থাকা সত্ত্বেও তার প্রভাব অটুট। অভিযোগ রয়েছে, ঢাকার উত্তরা, টঙ্গী, ধনবাড়ী, আশুলিয়া, ধানমণ্ডি, পূর্বাচল ও রংপুরসহ বিভিন্ন এলাকায় তার নামে রয়েছে একাধিক বাড়ি, ফ্ল্যাট ও প্লট। একাধিক দলিল লেখক জানান, তার অশালীন আর কর্তৃত্ববাদী আচরণে তারা চরম অপমানের শিকার হন। ঘুষ না দিলে দলিল মারেন না এমন অভিযোগ নতুন নয়, প্রতিদিনের বাস্তবতা বলে জানায় স্থানীয় সূত্র। এ বিষয়ে ওসমান গনীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “রাত ৯টা পর্যন্ত দলিল করবোই। প্রতিদিন জেলা রেজিস্ট্রারকে ২ লাখ টাকা দেই, পার্টটাইম অফিস করছি। কে কী বললো সেটার চেয়ে বড় বিষয় আমি কাজ চালিয়ে যাবো।”

যেখানেই ওসমান গনীর পদায়ন, সেখানেই দুর্নীতির আগমন

গাজীপুরের সাব-রেজিস্ট্রার ওসমান গনী মণ্ডল এখন দুর্নীতির সমার্থক নাম। ঘুষ ছাড়া কোনো দলিল সই করেন না এমন অভিযোগই আজ মুখে মুখে। প্রতিদিন জেলা রেজিস্ট্রার মো. মিজানুর রহমানকে ২ লাখ টাকা

বিস্তারিত

পরে তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হলে সেখান থেকে ঢাকার রাজারবাগ পুলিশ হাসপাতালে পাঠানো হয়। আহত আনোয়ার বলেন, সকালে নরসিংদী পৌর শহরে নিহমিত টহল চলছিল। আমি আরশিনগর এলাকা ক্রস করছিলাম। ওই সময় দুজন লোক যানবাহন থেকে টাকা তুলছিল। আমি তাদেরকে জিজ্ঞেস করলাম কিসের টাকা তোলা হচ্ছে। টাকা তুলতে তো হাইকোর্টের নিষেধাজ্ঞা আছে বলে জানালাম। এরই মধ্যে ৩০/৩৫ জন লোক অতর্কিতভাবে আমার ওপর হামলা চালায়। তারা আমাকে কিল-ঘুষি মারা শুরু করে। পরে আমাকে লাঠি দিয়ে মাথায় আঘাত করে। আমি সঙ্গে সঙ্গে অচেতন হয়ে পড়ে যাই। পরে সঙ্গে থাকা পুলিশ সদস্যরা আমাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসে। আমি চোখ খুলে দেখি আমি হাসপাতালে। এখানে প্রাথিমিক চিকিৎসা দিয়ে ঢাকার রাজারবাগ পুলিশ হাসপাতালে পাঠানো হয়।

চাঁদাবাজদের হামলায় সড়কেই ঢলে পড়লেন পুলিশ কর্মকর্তা শামিম

সড়কে চাঁদাবাজির প্রতিবাদ করায় হামলার শিকার হয়েছেন নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন। এতে তিনি গুরুতর আহত হয়েছেন। তাকে ঢাকায় পাঠানো হয়েছেশনিবার (৪ অক্টোবর) দুপুরে নরসিংদী পৌর শহরের আরশিনগরে এ

বিস্তারিত

সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইমের অনুসন্ধানকারী কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে বিজ্ঞ সিনিয়র স্পেশাল জজ, মহানগর দায়রা জজ আদালত আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) এ আদেশ প্রদান করেন। বিষয়টি নিশ্চিত করেছেন সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান। জসীম উদ্দিন খান এক বিজ্ঞপ্তিতে জানান, তৌফিকা করিম সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বান্ধবী ও সাবেক পিএস। তিনি আইনমন্ত্রীর ক্ষমতার অপব্যবহার করে আদালতে আসামি জামিন, নিয়োগ বাণিজ্য, বদলির তদবিরসহ নানা অপকর্ম করে উপার্জন করেন। উপার্জিত অর্থ দ্বারা ফ্ল্যাট, গাড়ি ও জমি ক্রয় করাসহ বিদেশে অর্থপাচার করে মানিলন্ডারিংয়ের অপরাধ করে মর্মে প্রাথমিকভাবে তথ্য পাওয়া যায়। তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে পরিচালিত ১১৪টি ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়।

আনিসুল হকের সাবেক পিএস‌ তৌফিকার ৮৭ কোটি টাকা অবরুদ্ধ

সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের সাবেক ব্যক্তিগত সহকারী (পিএস) তৌফিকা করিম এবং তাদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের ১১৪টি ব্যাংক অ্যাকাউন্টের ৮৬ কোটি ৯৮ লাখ ৪০ হাজার ৫৫৬ টাকা ফ্রিজ (অবরুদ্ধ)

বিস্তারিত

কর্মস্থলের নিয়মনীতি লঙ্ঘন এবং শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ২০০ কর্মীকে চাকরিচ্যুত করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ। একই সঙ্গে ৪ হাজার ৯৭১ জনকে ওএসডি (অন সার্ভিস ডিউটি) করা হয়েছে। ওএসডি হওয়া কর্মীরা বেতন-ভাতা পেলেও আপাতত কোনো দায়িত্ব পালন করতে পারবেন না। এতে ব্যাংকের অভ্যন্তরে তৈরি হয়েছে নতুন অস্থিরতা। ব্যাংক সংশ্লিষ্ট একাধিক কর্মকর্তা জানিয়েছেন, ২০১৭ সালে চট্টগ্রামের প্রভাবশালী ব্যবসায়ী গ্রুপ এস আলম ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ নেওয়ার পর বিপুলসংখ্যক কর্মী সরাসরি সিভি নিয়ে নিয়োগ পান, যেখানে কোনো লিখিত পরীক্ষা হয়নি। নিয়োগপ্রাপ্তদের বড় অংশই ছিলেন চট্টগ্রামের পটিয়া উপজেলার বাসিন্দা। ফলে বর্তমানে ব্যাংকের প্রায় অর্ধেক কর্মকর্তা-কর্মচারী ওই অঞ্চল থেকে আগত। একজন সিনিয়র কর্মকর্তা অভিযোগ করে বলেন, “এস আলম গ্রুপের সময়ে অযোগ্য লোকজনকে নিয়োগ দিয়ে ব্যাংকটিকে প্রায় ধ্বংসের মুখে ঠেলে দেওয়া হয়েছে। এখন আমরা ব্যাংকের স্বার্থে সবাইকে যোগ্যতা যাচাই পরীক্ষায় অংশ নেওয়ার নির্দেশ দিয়েছি।” বাংলাদেশ ব্যাংক এবং হাইকোর্টের নির্দেশনার ভিত্তিতে গত ২৭ সেপ্টেম্বর এই পরীক্ষার আয়োজন করা হয়। পরীক্ষায় অংশগ্রহণের জন্য ৫,৩৮৫ জন কর্মকর্তাকে বলা হলেও মাত্র ৪১৪ জন অংশ নেন। যারা উপস্থিত হননি, সেই ৪,৯৭১ জনকে পরদিন থেকেই ওএসডি করা হয়। এছাড়া পরীক্ষার আয়োজনকে কেন্দ্র করে বিভ্রান্তি ছড়ানো ও প্রকাশ্যে বিরোধিতা করায় ২০০ কর্মীকে চাকরিচ্যুত করা হয়েছে। ওএসডি হওয়া কর্মীদের অভিযোগ, তারা হাইকোর্টে রিট করার পর আদালত নিয়মিত প্রমোশনাল পরীক্ষা চালানোর নির্দেশ দিয়েছিল। কিন্তু ব্যাংক কর্তৃপক্ষ সেই আদেশ অমান্য করে আলাদা যোগ্যতা যাচাই পরীক্ষার আয়োজন করে, যা বেআইনি। তারা পুনরায় আদালতের আশ্রয় নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, “ছাঁটাইয়ের উদ্দেশ্যে এ ধরনের পরীক্ষা দেশে এই প্রথম। সাধারণত পদোন্নতির জন্য ভাইভা নেওয়া হয়, তবে এখানে কর্মীদের মান যাচাইয়ের বিষয়টি নতুন অভিজ্ঞতা।” তিনি আরও বলেন, “ইসলামী ব্যাংক একটি বেসরকারি প্রতিষ্ঠান। তাই নিয়োগ বা কর্মী যাচাই তাদের এখতিয়ারভুক্ত বিষয় হলেও তা করতে হবে দেশের প্রচলিত আইন ও নীতিমালার আওতায় থেকে।” ২০১৭ সালে নিয়ন্ত্রণ গ্রহণের পর এস আলম গ্রুপ ইসলামী ব্যাংক থেকে প্রায় ১ লাখ ৩১ হাজার কোটি টাকা তুলে নেয় বলে অভিযোগ রয়েছে। এতে ব্যাংকটি গভীর আর্থিক সংকটে পড়ে। ২০২৪ সালের আগস্টে সরকার পরিবর্তনের পর বাংলাদেশ ব্যাংক ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদে রদবদল এনে এস আলমের প্রভাব দূর করার পদক্ষেপ নেয়।

২০০ কর্মীকে চাকরিচ্যুত, ৪৯৭১ জনকে ওএসডি করল ইসলামী ব্যাংক

কর্মস্থলের নিয়মনীতি লঙ্ঘন এবং শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ২০০ কর্মীকে চাকরিচ্যুত করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ। একই সঙ্গে ৪ হাজার ৯৭১ জনকে ওএসডি (অন সার্ভিস ডিউটি) করা হয়েছে। ওএসডি হওয়া কর্মীরা বেতন-ভাতা

বিস্তারিত

ছয় বছরের শিশু তাইয়েবা হারানোর পরও পরিবারের ভয়-উৎকন্ঠা থামছে না। থানায় মামলা তুলে নিতে ও নীরবতা বজায় রাখার জন্য বাদী পরিবারকে দফায় দফায় হুমকি দেওয়া হচ্ছে। মামলার প্রধান আসামি বলে পুলিশ অভিযুক্ত করে থাকা আয়েশা বেগমের পরিবারের লোকজন নিহতের পরিবারকে ভয় দেখাচ্ছে—এ কথা জানান নিহতের পরিবার ও প্রতিবেশিরা। সোমবার সকালে তাইয়েবার মা ডলি আক্তার এসব অভিযোগ তুলেছেন। তাইয়েবা টিটু সরদারের মেয়ে। তিনি ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানাধীন ছৈয়ালকান্দি গ্রামের দারুণ নাজাত মাদ্রাসার নার্সারির ছাত্রী ছিলেন। গত বুধবার ওই স্কুলছাত্রী নিখোঁজ হন। বহু খোঁজাখুঁজির পর শুক্রবার প্রতিবেশী মেসবাহউদ্দীন মোল্লার বাড়ির সেপটিক ট্যাংক থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও তদন্ত সূত্রে পুলিশ বলছে—পারিবারিক বিবাদ ও শত্রুতার জেরে অভিযোগভিত্তিক সন্দেহ করা হচ্ছে আয়েশা বেগমই শিশুটিকে হত্যা করেছেন। পুলিশ ঘটনার পর টিটু সরদারের বাদী হওয়া মামলায় চাচি আয়েশা বেগম, প্রতিবেশী নাসিমা ও রংমিস্ত্রি আসিফকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়। আদালত আয়েশা বেগমের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। অপরদিকে নিহতের পরিবারের সদস্যরা জানিয়েছেন, রোববার সকালে বাড়িতে এসে মামলা তুলে নিতে অভিযোগের প্রধান আসামি আয়েশার স্বামী সাহান সরদার, ছেলে আকিব সরদার, ননদ রিনা ও রুমা তাদের চাপ দিচ্ছেন। অভিযোগ অনুযায়ী আকিব ও রিনা বলেছে—“মামলা উঠাইয়া না নিলে তোর পোলারে খাইয়া ফালামু; তোর পোলারে শেষ দেখা দেইখা রাখিস। মাইয়ার তো লাশ পাইছোস, পোলার লাশ খুঁজে পাবি না।” এ ছাড়াও বিচার দাবিতে অনুষ্ঠিত মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীদেরও নানা হুমকি দেয়া হয়েছে বলে পরিবার ও প্রতিবেশীরা জানায়। ডলি আক্তার কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার মেয়েকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। আমি ন্যায়বিচার চাই। কিন্তু এখন উল্টো আমাকে মামলা তুলে নিতে বলা হচ্ছে এবং বলা হচ্ছে আমার আরেক সন্তানকেও মেরে ফেলবে—আমি দিনরাত আতঙ্কে আছি। প্রশাসনের কাছে নিরাপত্তা চাই।” টিটু সরদারও বলেন, “আমরা এখন বাড়ি থেকে বের হতে ভয় পাই। ছেলে অনুভব করছে, স্কুলে ও বাড়ির বাইরে যেতে পারছে না। বিচার চাই—মরে গেলেও মেয়ের হত্যার বিচার চাই।” বিক্ষুব্ধ এলাকাবাসী শুক্রবার সকালে প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও পরে সখিপুর থানা ঘেরাও করে আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে। মানববন্ধনে অংশ নেওয়া দশম শ্রেণীর ছাত্রী লামিয়া জানান, আয়েশার স্বামী সাহান সরদার মানববন্ধনরতদের জানায়—“মানববন্ধন করলে লাশ মিলবে না।” তিনি বলেন, “তারা ভিডিও করে নিয়েছে, বলেছে কাউকে স্কুলে আসতে দেওয়া হবে না—তবুও আমরা আতঙ্কে থাকি না, তাইয়েবার হত্যার বিচার চাই।” প্রতিবেশী আবুল কাশেম মিয়া বলেন, “শিশুহত্যার মতো জঘন্য অপরাধের বিচার না হলে সমাজে ভয়ানক দৃষ্টান্ত তৈরি হবে। যদি বাদীকে এইভাবে হুমকি দেওয়া হয়, তাহলে আর কেউই মামলা করার সাহস পাবে না। প্রশাসন দ্রুত তদন্ত করে ঘটনার মূল আসামিদের গ্রেপ্তার করুক।” তিনি আরও যোগ করেন, হুমকিদাতাদেরও আইনের আওতায় আনা উচিত। সখিপুর থানার ওসি মো. ওবায়দুল হক বলেন, “হত্যাকাণ্ডে জড়িত সকল আসামিকে আইনের আওতায় আনা হবে। বাদী পরিবার যদি হুমকির বিষয়ে লিখিত অভিযোগ দেয়, পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা নেবে। তাদের নিরাপত্তা দেওয়ার ব্যাপারে পুলিশ প্রস্তুত আছে। হুমকিদাতাদের শনাক্ত করে গ্রেপ্তার করা হবে।”

‘মাইয়ার তো লাশ পাইছোস, পোলার লাশ খুঁজে পাবি না’

ছয় বছরের শিশু তাইয়েবা হারানোর পরও পরিবারের ভয়-উৎকন্ঠা থামছে না। থানায় মামলা তুলে নিতে ও নীরবতা বজায় রাখার জন্য বাদী পরিবারকে দফায় দফায় হুমকি দেওয়া হচ্ছে। মামলার প্রধান আসামি বলে

বিস্তারিত

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার বাংলাদেশ সময় সন্ধ্যা পৌনে ৭টার দিকে সিঙ্গাপুরে চিকিৎসাধীন নুরকে ফোন করেন তিনি। গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান জানান, ফোনালাপে তারেক রহমান নুরুল হক নুরের শারীরিক অবস্থা ও চিকিৎসার অগ্রগতি সম্পর্কে জানতে চান। কথোপকথনের শেষে তিনি নুরের দ্রুত আরোগ্য কামনা করেন। উল্লেখ্য, গত ২৯ আগস্ট রাতে রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের মধ্যে সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী লাঠিচার্জ করলে নুরসহ অন্তত ৫০ জন আহত হন। গুরুতর আহত অবস্থায় নুরকে প্রথমে ইসলামী ব্যাংক হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে টানা ১৮ দিন চিকিৎসা শেষে বাসায় ফেরেন তিনি। এরপর ২২ সেপ্টেম্বর উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নেওয়া হয়।

নুরের স্বাস্থ্যের খোঁজ নিলেন তারেক রহমান

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার বাংলাদেশ সময় সন্ধ্যা পৌনে ৭টার দিকে সিঙ্গাপুরে চিকিৎসাধীন নুরকে ফোন করেন তিনি। গণঅধিকার পরিষদের সাধারণ

বিস্তারিত

চিকিৎসক নিয়োগে ৪৮তম বিশেষ বিসিএসে নিয়োগে ২১ জন প্রার্থীর চূড়ান্ত সুপারিশ স্থগিত করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এদের মধ্যে ১৯ জন সহকারী সার্জন এবং দুজন সহকারী ডেন্টাল সার্জন। এছাড়া এমবিবিএস ডিগ্রি না থাকায় দুই প্রার্থীর নিয়োগ বাতিল করা হয়েছে।

স্বাস্থ্য ক্যাডারের ২১ জনের সুপারিশ স্থগিত, দুজনের বাতিল

চিকিৎসক নিয়োগে ৪৮তম বিশেষ বিসিএসে নিয়োগে ২১ জন প্রার্থীর চূড়ান্ত সুপারিশ স্থগিত করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এদের মধ্যে ১৯ জন সহকারী সার্জন এবং দুজন সহকারী ডেন্টাল সার্জন। এছাড়া এমবিবিএস

বিস্তারিত

সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে বান্দরবান জেলা প্রশাসক শামীম আরা রিনি স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। জেলা প্রশাসক জানান, আগামী ১ অক্টোবর থেকে সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কেওক্রাডং পাহাড় খুলে দেওয়া হয়েছে। এছাড়াও বন্ধ থাকা অন্যান্য পর্যটন কেন্দ্রগুলো পর্যায়ক্রমে খুলে দেওয়া হবে। ২০২২ সালের ১৭ অক্টোবর নিরাপত্তাজনিত কারণে ক্রমান্বয়ে বিভিন্ন উপজেলায় নিষেধাজ্ঞা দেয় জেলা প্রশাসন। চলতি বছরের ৫ জুন সকল উপজেলায় ভ্রমণ নিষিদ্ধ করা হয়েছিল, যদিও কিছু পর্যটন কেন্দ্র সীমিতভাবে খোলা ছিল। এছাড়াও ২০২৪ সালের ২ ও ৩ এপ্রিল কেএনএফ সদস্যদের ব্যাংক ডাকাতির ঘটনায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। দীর্ঘদিন পর আইনশৃঙ্খলা ও সার্বিক পরিস্থিতি অনুকূলে থাকায় আগামী ১ অক্টোবর থেকে রুমা উপজেলার এই জনপ্রিয় পর্যটন কেন্দ্রটি উন্মুক্ত করা হবে।

১ অক্টোবর থেকেই উন্মুক্ত হচ্ছে কেওক্রাডং

প্রায় আড়াই বছর পর পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছে বান্দরবানের অন্যতম জনপ্রিয় পর্যটন স্পট এবং দেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কেওক্রাডং। সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে বান্দরবান জেলা প্রশাসক শামীম আরা রিনি

বিস্তারিত

খাগড়াছড়ির গুইমারা উপজেলায় স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় প্রতিবাদ কর্মসূচিকে ঘিরে সহিংসতায় নিহত তিনজনের পরিচয় প্রকাশ করেছে পুলিশ। রোববার গুলিতে নিহতরা সবাই গুইমারা উপজেলার হাফছড়ি ইউনিয়নের বাসিন্দা। তাদের বয়স ২০ থেকে ২২ বছরের মধ্যে।

খাগড়াছড়িতে নিহত তিনজনের পরিচয় জানালো পুলিশ

খাগড়াছড়ির গুইমারা উপজেলায় স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় প্রতিবাদ কর্মসূচিকে ঘিরে সহিংসতায় নিহত তিনজনের পরিচয় প্রকাশ করেছে পুলিশ। রোববার গুলিতে নিহতরা সবাই গুইমারা উপজেলার হাফছড়ি ইউনিয়নের বাসিন্দা। তাদের বয়স ২০ থেকে ২২

বিস্তারিত

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD