সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
সম্পর্ক তৈরির বেলায় বয়স বিশেষ গুরুত্বপূর্ণ। তবে বর্তমান প্রজন্মের অনেকের কাছে বয়স বিশেষ গুরুত্ব বহন করে না। তাই আজকাল নিজের বয়সের চেয়ে কম বয়সের মানুষের সঙ্গে সম্পর্কে জড়াচ্ছেন তরুণ–তরুণীরা। পুরুষের ক্ষেত্রে এমন সম্পর্ক সমাজে স্বাভাবিক হলেও নারীর ক্ষেত্রে নয়। তবে আজকাল অনেক নারীই সঙ্গী বাছাই করার সময় বয়সের ফারাককে বিশেষ গুরুত্বপূর্ণ বলে মনে করছেন না। তাই তাঁরা এখন প্রেমিক বা দাম্পত্যসঙ্গী হিসেবে বেছে নিচ্ছেন কম বয়সীদের। ডেটিং অ্যাপের ট্রেন্ড বলছে, নারীরা পছন্দের ক্ষেত্রে সুন্দর মন, ব্যক্তিগত সুরক্ষা, আত্মবিশ্বাসী সঙ্গীকে খুঁজে নিতে চান। যেকোনো সম্পর্কে ভারসাম্য ও গতিশীলতাকে গুরুত্ব দেন। মনোবিদেরা মনে করেন, এখনকার নারীরা নিজেদের সম্পর্ক নিয়ে বেশ সচেতন। যেকোনো বিষয়কে সহজভাবে নিতে পারার মানসিকতা বেড়েছে, বিশেষত অগ্রসর বিশ্বে তাঁরা কোনো বিষয়ে ভীত নন। সম্পর্কে যুক্ত হওয়ার সময় আত্মবিশ্বাস ও আত্মসচেতনতায় গুরুত্ব দেন তাঁরা। ঐতিহ্যগতভাবে পুরুষকে একচেটিয়াভাবে সফল কিংবা শক্তিশালী হিসেবে মেনে নিতে তাঁরা নারাজ। সঙ্গীর প্রতি আনুগত্যের চেয়ে নারীরা নিজের সুখ ও সামগ্রিক মঙ্গলকে অগ্রাধিকার দিচ্ছেন। এসব কারণেই অনেক নারী কম বয়সী পুরুষ সঙ্গীর সঙ্গে ডেটিং করছেন। অর্থাৎ ব্যক্তিগত পছন্দকেই গুরুত্ব দিচ্ছেন তাঁরা। কম বয়সী পুরুষ সঙ্গীর কাছ থেকে মানসিক, সামাজিক চাহিদাসহ অন্যান্য প্রয়োজনকে গুরুত্ব দিয়েই সম্পর্কে জড়াচ্ছেন। নিজের চেয়ে কম বয়সী পুরুষ সঙ্গীর সান্নিধ্যে আসায় নারীদের মধ্যে নিজেদের আরও তরুণ ভাবার একধরনের প্রবণতা তৈরি হয়েছে। কম বয়সী তরুণেরা নিজেদের সম্পর্কে সচেতন, নিজের স্বাস্থ্য ও রুচির বিষয়েও সজাগ। নতুন নতুন অভিজ্ঞতা কম বয়সীদের পৃথিবীকে নতুন করে জানার সুযোগ দেয়। এসব কারণে সম্পর্কে জড়ানোর সময় নারীরা কম বয়সীদের গুরুত্ব দেন। নারীরা এখন আগের চেয়ে বেশি অর্থনৈতিক ও সামাজিক স্বাধীনতার জন্য ছুটছেন। পারিবারিক বা সামাজিক নিরাপত্তার জন্য বয়স্ক সঙ্গী খোঁজার প্রথাগত নিয়মে তাঁরা আর বিশ্বাসী নন। ব্যক্তিগত পরিপূর্ণতা, মানসিক সংযোগ ও আকর্ষণকে অগ্রাধিকার দিতেই নিজের পছন্দের সঙ্গীকে বেছে নিচ্ছেন। বয়সের ব্যবধান সম্পর্কে এখন নারীদের সামাজিক দৃষ্টিভঙ্গি বেশ নমনীয়। তরুণদের তুলনায় নারীরা মধ্যবয়সীদের সঙ্গে সম্পর্কে জড়ানোর আগে অনেক চিন্তা করছেন। মধ্যবয়সী বা সমবয়সীদের সঙ্গে সম্পর্কে জড়ানোর ক্ষেত্রে সামাজিক রীতিনীতি বা লোকদেখানোর আচারকেই বেশি গুরুত্ব দেওয়া হয় বলে মনে করেন নারীরা। সম্পর্ক নিয়ে পুরোনো সামাজিক নিয়মগুলোকে চ্যালেঞ্জ করতে চান তাঁরা। সূত্র: ফেমিনা ও গার্ডিয়ান

নারীরা কেন বয়সে ছোট পুরুষের সঙ্গে প্রেমে জড়াচ্ছেন, জানেন?

সম্পর্ক তৈরির বেলায় বয়স বিশেষ গুরুত্বপূর্ণ। তবে বর্তমান প্রজন্মের অনেকের কাছে বয়স বিশেষ গুরুত্ব বহন করে না। তাই আজকাল নিজের বয়সের চেয়ে কম বয়সের মানুষের সঙ্গে সম্পর্কে জড়াচ্ছেন তরুণ–তরুণীরা। পুরুষের

বিস্তারিত

জমিয়তকে যে ৪ আসন দিল বিএনপি

ধর্মভিত্তিক রাজনৈতিক দল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সঙ্গে নির্বাচনি সমঝোতা করেছে বিএনপি। এর অংশ হিসেবে দলটিকে ৪ আসন দিয়েছে বিএনপি ‎মঙ্গলবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক যৌথ সংবাদ সম্মেলনে

বিস্তারিত

ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে সরকার কাজ করছে: অর্থ উপদেষ্টা

ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে সরকার কাজ করছে: অর্থ উপদেষ্টা

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, ভারতের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক স্বাভাবিক আছে। রাজনৈতিক সম্পর্ক স্বাভাবিক করতে সরকার কাজ করছে। মঙ্গলবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের

বিস্তারিত

ঝিনাইদহ-১ আসনে অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-১ (শৈলকূপা) আসনে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ কর‌লেন উপজেলা বিএনপির নেতাকর্মীরা। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে শৈলকূপা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সহকারী কশিনার (ভূমি)

বিস্তারিত

অবশেষে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) আসনটি শরিক দল জমিয়তে উলামায়ে ইসলামের জন্য ছেড়ে দিয়েছে বিএনপি। আসনটিতে বিএনপির সমর্থন নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন জমিয়তে উলামায়ে ইসলামের প্রার্থী ও কেন্দ্রীয় জমিয়তে উলামায়ে ইসলামের সহ-সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবীব। তবে এ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন দলটির আন্তর্জাতিক বিষয়ক সহসম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। মনোনয়ন না পেলেও স্বতন্ত্র পদে লড়াই করবেন বলে জানিয়েছেন তিনি। আগামীকাল বুধবার দুপুর ১২ টায় রুমিন ফারহানার কর্মী সমর্থকরা তার পক্ষে মনোনয়ন সংগ্রহ করবেন বলে জানা গেছে। ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে ব্যাপক আলোচনায় ছিলেন ব্যারিস্টার রুমিন ফারহানার মনোনয়ন। গত ৩ নভেম্বর ২৩৭ আসনে বিএনপি প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করে। সেই তালিকায় ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে কারো নাম ঘোষণা করেনি বিএনপি। এরপর থেকেই বিএনপির স্থানীয় নেতাকর্মীরা অনেকটা নিশ্চিত হয়ে যায় এই আসনটিতে প্রার্থী দেওয়া হচ্ছে জোটের জুনায়েদ আল হাবীবকে। তবে ব্যারিস্টার রুমিন ফারহানা বন্ধ রাখেননি তার নির্বাচনি প্রচার প্রচারণা। বিভিন্ন সভা সমাবেশে দলের মনোনয়ন না পেলে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ইঙ্গিত দিচ্ছিলেন তিনি। দলের মনোনয়ন না পাওয়ার প্রতিক্রিয়ায় ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, ইনশাল্লাহ সবার দোয়ায় আমি নির্বাচন করবো। আগামীকাল মনোনয়ন ফরম কিনবো। এতো বড় দল (বিএনপি) তাদের নিজস্ব ভালো-মন্দ বুঝতে হয়। যেহেতু জমিয়তে উলামায়ের সঙ্গে তারা জোট করেছে, আসন না দিলে কেমন করে জোট হবে! দল বাধ্য হয়ে আসন দিয়েছে। স্বতন্ত্র ভোট করলে দল ব্যবস্থা নেবে কিনা- জানতে চাইলে রুমিন ফারহানা বলেন, যদি ব্যবস্থা নিতে হয় ওনারা নিশ্চই নেবেন৷ আমি তো আসলে বাধা দিতে পারবো না। এ বিষয়ে সরাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লস্কর তপু বলেন, আমরা বিএনপি পরিবার দলের সিদ্ধান্ত অনুযায়ী কাজ করবো। দলের বাইরে আমরা কেউ যাব না। দলের সিদ্ধান্ত বাস্তবায়ন আমাদের নৈতিক দায়িত্ব। ব্রাহ্মণবাড়িয়ার সরাইল ও আশুগঞ্জ উপজেলা এবং বিজয়নগর উপজেলার বুধন্তি ও চান্দুরা ইউনিয়ন নিয়ে গঠিত ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে রুমিন ফারহানা ছাড়াও অন্তত অর্ধডজন সম্ভাব্য প্রার্থী বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তবে বিগত কয়েকটি নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপি তাদের শরিক দলের জন্য আসনটি ছেড়ে দেয়।

দল ব্যবস্থা নিলেও স্বতন্ত্র নির্বাচন করবো: রুমিন ফারহানা

অবশেষে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) আসনটি শরিক দল জমিয়তে উলামায়ে ইসলামের জন্য ছেড়ে দিয়েছে বিএনপি। আসনটিতে বিএনপির সমর্থন নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন জমিয়তে উলামায়ে ইসলামের প্রার্থী ও কেন্দ্রীয় জমিয়তে উলামায়ে ইসলামের

বিস্তারিত

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ‎শহীদ শরিফ ওসমান হাদির লড়াই–সংগ্রামকে সারাদেশে ছড়িয়ে দিতে আগামী ২৪ ও ২৫ ডিসেম্বর দেশব্যাপী দেয়াল লিখন ও গ্রাফিতি কার্যক্রম পরিচালনার আহ্বান জানিয়েছে ইনকিলাব মঞ্চ। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকালে রাজধানীর শাহবাগে ‘শহীদী শপথ পাঠ’ অনুষ্ঠান শেষে এসব কর্মসূচির ঘোষণা দেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের। এসময় তিনি এসব কর্মসূচির ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ারও আহ্বান জানান। এদিকে গতকাল সোমবার (২২ ডিসেম্বর) ঘোষিত তিন দফা দাবি বাস্তবায়ন না হলে আগামী ২৬ ডিসেম্বর পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন আব্দুল্লাহ আল জাবের। আব্দুল্লাহ আল জাবের বলেন, ওসমান হাদিকে জনগণ থেকে বিচ্ছিন্ন করা যাবে না। যারা ওসমান হাদিকে হত্যা করেছে, তাদের সঙ্গে কোনো ধরনের সুশীলতা দেখানো হবে না। ইনসাফ কায়েম না হওয়া পর্যন্ত যুগে যুগে এই লড়াই অব্যাহত থাকবে। আব্দুল্লাহ আল জাবের আশাবাদ ব্যক্ত করে বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরে এসে এই আন্দোলনে শামিল হবেন এবং একাত্মতা প্রকাশ করবেন। ‎‎শহীদ শরিফ ওসমান হাদির মেঝ ভাই সরকারকে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ওসমান হাদির হত্যার বিচার না হলে একদিন আপনাদেরও দেশ ছেড়ে পালাতে বাধ্য হতে হবে। জীবিত ওসমান হাদির চেয়ে মৃত ওসমান হাদি আজ অনেক বেশি শক্তিশালী। এই সরকার কোনোভাবেই হত্যার দায় এড়িয়ে যেতে পারে না।

দেশব্যাপী যে নতুন কর্মসূচি দিল ইনকিলাব মঞ্চ

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ‎শহীদ শরিফ ওসমান হাদির লড়াই–সংগ্রামকে সারাদেশে ছড়িয়ে দিতে আগামী ২৪ ও ২৫ ডিসেম্বর দেশব্যাপী দেয়াল লিখন ও গ্রাফিতি কার্যক্রম পরিচালনার আহ্বান জানিয়েছে ইনকিলাব মঞ্চ। মঙ্গলবার (২৩ ডিসেম্বর)

বিস্তারিত

বাংলাদেশের হাইকমিশনারকে পাল্টা তলব করল ভারত

দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হাদিদুল্লাহকে তলব করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ঢাকায় ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলবের কয়েক ঘণ্টার ব্যবধানে বাংলাদেশের দূতকে পাল্টা তলব করেছে দিল্লি। এর

বিস্তারিত

অবৈধ অস্ত্র উদ্ধারসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিগত ২৪ ঘণ্টায় দেশজুড়ে ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’-এ ৬৬৩ জনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ এইচ এম শাহাদাত হোসাইন এ তথ্য নিশ্চিত করেন। শাহাদাত হোসাইন জানান, গত ২৪ ঘণ্টায় অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ অভিযানে গ্রেপ্তার করা হয়েছে ৬৬৩ জনকে। এ সময় অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ অভিযান পরিচালনাকালে ৯টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। এছাড়া পুলিশি কার্যক্রমের অংশ হিসেবে ২৬ হাজার ৮৮১ টি মোটরসাইকেল ও ২৬৫৭৩টি গাড়ি তল্লাশি করা হয়। তল্লাশিকালে ৩৪২টি অবৈধ মোটরসাইকেল আটক করা হয়। প্রসঙ্গত, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনার পর গত ১৩ ডিসেম্বর আইনশৃঙ্খলা–সংক্রান্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোর কমিটির সভায় এই বিশেষ অভিযান শুরুর সিদ্ধান্ত নেয়া হয়। ওই সভায় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চলমান অভিযান আরও জোরদার করা হবে। পাশাপাশি ফ্যাসিস্ট সন্ত্রাসীদের দমনের লক্ষ্যে ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’ অবিলম্বে চালু করার সিদ্ধান্ত নেয় কোর কমিটি।

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২, সারা দেশে গ্রেফতার ৬৬৩

অবৈধ অস্ত্র উদ্ধারসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিগত ২৪ ঘণ্টায় দেশজুড়ে ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’-এ ৬৬৩ জনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর)

বিস্তারিত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ডিসি-এসপি, সব রেঞ্জের ডিআইজি, বিভাগীয় কমিশনার ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছে নির্বাচন কমিশন (ইসি)। এসময় নির্বাচনকে সামনে রেখে মোবাইল ব্যাংকিং কার্যক্রম নিয়ন্ত্রণের পরামর্শ দিয়েছে পুলিশ প্রশাসন। পাশাপাশি টেলিযোগাযোগে নজরদারি জোরদার করার সুপারিশ দেন তারা। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবন অডিটোরিয়ামে অনুষ্ঠিত বৈঠকে এই পরামর্শ দেন তারা। নির্বাচনে কালো টাকার প্রভাব নিয়ন্ত্রণে ডিজিটাল মানি ট্রান্সফারের প্রসঙ্গে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবিব পলাশ বলেন, ‘‘মোবাইল ব্যাংকিং সার্ভিসের সঙ্গে যারা রয়েছেন, তাদের যদি বলেন, অর্থাৎ ভোটের সময় এক্সেস ফ্লো অব মানি এটা কিন্তু বাড়বে। নির্বাচনের আগে এটা যেন না হয়। এটা নিয়ন্ত্রণ করা দরকার।’’ রাজশাহীর পুলিশ কমিশনার ড. মুহাম্মদ জিল্লুর রহমান এ বিষয়ে বলেন, ‘‘বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে আমরা যদি বিকাশ বা উপায় বা এ ধরনের ডিজিটাল মানি ট্রান্সফার যারা করেন, তাদের যদি একটি সিলিংয়ের আওতায় আনতে পারি, তাদের সাত দিনের টোটাল ট্রান্সফারের বিষয়টা যদি একটি স্টাডিতে রাখি…, এরকম যদি একটা সার্কুলার দেওয়া হয়, তাহলে তারা এ বিষয়ে সতর্ক হবে।’’ ভোটের পরিবেশ নিয়ন্ত্রণে টেলিযোগাযোগের ওপর নজরদারি বাড়ানোর প্রতি জোর দিয়ে সিলেটের পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরী বলেন, ‘‘৫ আগস্টের পর ২০২৪ সালে এনটিএমসির কার্যক্রম কিছুটা সীমিত করা হয়েছে। এখন আমাদের যে পরিস্থিতি, সেখানে অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাসী গ্রেফতার বা ভোটে বাধা সৃষ্টিকারীদের ধরার জন্য এনটিএমসিটির এক্সেসটাকে আগের মতো পর্যায়ে নিয়ে যাওয়া যায় কিনা, তাহলে আমাদের কার্যক্রম আরেকটু বাড়তে পারে। বিষয়টি বিবেচনার অনুরোধ করছি।’’ ইসি সচিব আখতার আহমেদের সঞ্চালনায় সভায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ অন্য নির্বাচন কমিশনার, ইসি কর্মকর্তারা, আইজিপি, মন্ত্রিপরিষদ সচিব, বিভাগীয় কমিশনার, বিভিন্ন রেঞ্জের ডিআইজি, পুলিশ কমিশনার, জেলা প্রশাসক ও পুলিশ সুপাররা উপস্থিত ছিলেন।

মোবাইল ব্যাংকিং কার্যক্রম নিয়ন্ত্রণের পরামর্শ দিলো পুলিশ প্রশাসন

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ডিসি-এসপি, সব রেঞ্জের ডিআইজি, বিভাগীয় কমিশনার ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছে নির্বাচন কমিশন (ইসি)। এসময় নির্বাচনকে সামনে রেখে মোবাইল ব্যাংকিং কার্যক্রম নিয়ন্ত্রণের

বিস্তারিত

নির্বাচন শেষের আগে ‘মা-শিশু সহায়তা কর্মসূচি’ গ্রহণ না করার নির্দেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত নির্বাচনি এলাকায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের ‘মা ও শিশু সহায়তা কর্মসূচি (ভিডব্লিউবি)’, ‘ভালনারেবল উইমেন বেনিফিট (এমসিপিবি)’

বিস্তারিত

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD