বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
শিরোনাম :
সাভারে বিশ্ব শিক্ষক দিবস পালিত সাভারে জিপার ইন্ডাস্ট্রিজের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা
সারাদেশ

সাভারে বিএনপির শীতবস্ত্র বিতরণ: এক চিলতে হাসি অসহায়দের মুখে

পৌষের হাড়কাঁপানো শীতে যখন জনজীবন বিপর্যস্ত, তখন এক টুকরো উষ্ণতার পরশ পেলেন সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের কয়েকশ অসহায় এবং ছিন্নমূল মানুষ। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত

বিস্তারিত

সাভারে খালেদা জিয়ার জন্য দোয়া ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ

সাভারে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে ছিন্নমূল, অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার (২ জানুয়ারি) আসরের নামাজের পর তেঁতুলঝোড়া ইউনিয়নের

বিস্তারিত

শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের নতুন কমিটি: যুগ্ম মহাসচিব হলেন রফিক

সংগঠনের গতিশীলতা বৃদ্ধি ও লক্ষ্য বাস্তবায়নে নতুন কেন্দ্রীয় নির্বাহী কমিটি পুনর্গঠন করেছে ‘শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশন’। ২০২৬ সালের জন্য এই নবগঠিত কমিটিতে বড় ধরণের পদোন্নতি পেয়েছেন সংগঠনের বিশিষ্ট আলেম

বিস্তারিত

বেগম জিয়ার মৃত্যুতে সাভারে কোরআন খতম

সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সাভারে কোরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও সাভার

বিস্তারিত

বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক বিরাজ করছে তাঁর শৈশবের শহর দিনাজপুরে। এই জেলার বালুবাড়ি এলাকার ‘তৈয়বা ভিলা’তেই কেটেছে তাঁর শিশু ও কৈশোরের সোনালী দিনগুলো। পরিবারের কাছে তিনি ছিলেন আদরের ‘পুতুল’। আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দেশনেত্রীর মৃত্যুর খবর দিনাজপুরে পৌঁছালে স্মৃতিবিজড়িত সেই বাড়ি ও তাঁর প্রিয় বিদ্যালয়ে শোকের ছায়া নেমে আসে। শৈশবের আঙিনা ‘তৈয়বা ভিলা’ পৌর শহরের বালুবাড়ি এলাকায় বেগম জিয়ার মায়ের নামে নামকরণ করা ‘তৈয়বা ভিলা’ বর্তমানে একটি ডায়াগনস্টিক সেন্টার হিসেবে ব্যবহৃত হচ্ছে। তবে ভবনের দ্বিতীয় তলায় বেগম খালেদা জিয়া এবং তাঁর বাবা-মায়ের ব্যবহৃত কক্ষগুলো আজও সংরক্ষিত হিসেবে তালাবদ্ধ রয়েছে। দীর্ঘদিনের কেয়ারটেকার কারিনা বেওয়া অশ্রুসিক্ত কণ্ঠে বলেন, “আমি উনার বাবা-মাকে দেখাশোনা করেছি। তাঁরা খুব ভালো মানুষ ছিলেন। আজ তাঁর মৃত্যুর সংবাদে মনটা অনেক ভারী হয়ে আছে।” গর্বিত বিদ্যাপীঠ বেগম খালেদা জিয়া ১৯৫৪ সালে দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে চতুর্থ শ্রেণিতে ভর্তি হন এবং ১৯৬০ সালে এখান থেকেই মেট্রিক (এসএসসি) পাস করেন। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নাজমা ইয়াসমিন বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের গর্ব। তিনি এই স্কুলেরই শিক্ষার্থী ছিলেন। তাঁর প্রয়াণে আমাদের শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে শোকের মাতম চলছে।” প্রতিবেশীদের স্মৃতিচারণ খালেদা জিয়ার শৈশবের প্রতিবেশী ৭৮ বছর বয়সী মোস্তা হাসানুর স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, “পুতুল আপা আমার চেয়ে দুই-তিন বছরের বড় ছিলেন। আমরা পাশাপাশি বাড়িতে থাকতাম। তিনি আমাকে অনেক স্নেহ করতেন। আজ তাঁর চলে যাওয়ার খবর মেনে নেওয়া কঠিন।প্রয়াণের এই মুহূর্তে দিনাজপুরের সর্বস্তরের মানুষের কাছে খালেদা জিয়া কেবল একজন রাজনৈতিক ব্যক্তিত্ব নন, বরং ‘দিনাজপুরের মেয়ে’ হিসেবেই হৃদয়ে অমলিন থাকবেন।” খালেদা জিয়ার খালাতো ভাই আবু তাহের আবু বলেন, “জিয়াউর রহমানের সঙ্গে বিয়ের পর তিনি চলে যান। তাঁর মা আমার মায়ের ছোট বোন ছিলেন। তাঁর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।”

খালেদা জিয়ার শৈশব-কৈশোরের সেই ‘তৈয়বা ভিলা’

বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক বিরাজ করছে তাঁর শৈশবের শহর দিনাজপুরে। এই জেলার বালুবাড়ি এলাকার ‘তৈয়বা ভিলা’তেই কেটেছে তাঁর শিশু ও কৈশোরের

বিস্তারিত

বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তাঁর পৈতৃক জনপদ ফেনী জেলাজুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া। আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর শেষ নিশ্বাস ত্যাগের খবর পৌঁছালে জেলাজুড়ে এক হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়। সংবাদটি পাওয়ার পর থেকেই ফুলগাজী উপজেলার দক্ষিণ শ্রীপুর গ্রামের মজুমদার বাড়ির পৈতৃক নিবাসে ভিড় করতে শুরু করেন স্বজন, রাজনৈতিক কর্মী ও সাধারণ মানুষ। প্রিয় নেত্রীর আত্মার মাগফিরাত কামনায় সেখানে শুরু হয়েছে পবিত্র কোরআন খতমের আয়োজন। দলীয় নেতাকর্মীরা জানান, ফেনীর সঙ্গে বেগম জিয়ার ছিল নাড়ির টান। রাজনৈতিক যেকোনো কর্মসূচিতে জেলায় এলেই তিনি ছুটে যেতেন পৈতৃক ভিটায়। তাঁর মৃত্যুতে পুরো জেলা আজ অভিভাবক হারানোর বেদনায় মূহ্যমান। বেগম খালেদা জিয়ার চাচাতো ভাই শামীম হোসেন মজুমদার আবেগপ্লুত কণ্ঠে বলেন, “এ বাড়ির প্রতিটি কোণায় তাঁর স্মৃতি জড়িয়ে আছে। আমরা আশা করেছিলাম তিনি সুস্থ হয়ে আবারও এই বাড়ির আঙিনায় পা রাখবেন, কিন্তু একটি খবর আমাদের সব আশা ম্লান করে দিল।” উল্লেখ্য, বেগম খালেদা জিয়া ফেনী-১ আসন থেকে মোট পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। সর্বশেষ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও তিনি এই আসনের প্রার্থী ছিলেন। তাঁর মৃত্যুতে ফেনীর রাজনৈতিক অঙ্গন এক অপূরণীয় শূন্যতার সম্মুখীন হলো।

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকে স্তব্ধ পৈতৃক নিবাস ফেনী

বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তাঁর পৈতৃক জনপদ ফেনী জেলাজুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া। আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়

বিস্তারিত

ঝিনাইদহ-১ আসনে অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-১ (শৈলকূপা) আসনে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ কর‌লেন উপজেলা বিএনপির নেতাকর্মীরা। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে শৈলকূপা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সহকারী কশিনার (ভূমি)

বিস্তারিত

৪ কোটি টাকা চাঁদাবাজির মামলায় বিএনপি নেতার বিরুদ্ধে চার্জশিট

যশোরের অভয়নগরে ব্যবসায়ী শাহনেওয়াজ কবীর টিপুকে অস্ত্রের মুখে জিম্মি করে ৪ কোটি টাকা চাঁদাবাজির অভিযোগের মামলায় বিএনপির বহিষ্কৃত নেতা আসাদুজ্জামান জনি ও তাঁর বাবা কামরুজ্জামান মজুমদারকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট

বিস্তারিত

প্রবাসীর জমি দখলের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

লক্ষ্মীপুরের রায়পুরে রাতের আঁধারে ঘর তুলে এক প্রবাসীর মূল্যবান জমি দখলের অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতা বাদশা গাজী ও তার সহযোগীদের বিরুদ্ধে। প্রায় ৬২ লাখ টাকা মূল্যের এই জমি দখলের

বিস্তারিত

লক্ষ্মীপুর সদর উপজেলার দালাল বাজার ইউনিয়নে আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে এক প্রবাসীর জমি দখল করে ঘর নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় এক আওয়ামী লীগ নেত্রীর বিরুদ্ধে। ইউনিয়নের খন্দকারপুর গ্রামে এই ঘটনা ঘটে। অভিযুক্ত শিল্পী আক্তার দালাল বাজার ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। ভুক্তভোগী হাজী নুরু মিয়া সৌদি আরব শাখা বিএনপির সাবেক কোষাধ্যক্ষ। তিনি একই গ্রামের খন্দকারপুর এলাকার বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা যায়, প্রবাসী হাজী নুরু মিয়ার সঙ্গে তার বসতবাড়ির জায়গা নিয়ে প্রতিবেশী কালু মিয়াদের দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল। বিষয়টি সমাধানের লক্ষ্যে নুরু মিয়ার স্ত্রী মমতাজ বেগম ইউনিয়ন পরিষদে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট নজরুল ইসলাম, ইউপি সদস্য বেলাল ও হারুন চৌধুরী এবং স্থানীয় সার্ভেয়ার (আমিন) মো. ফারুকের উপস্থিতিতে একটি সালিশি বৈঠক অনুষ্ঠিত হয়। উভয় পক্ষের নথিপত্র পর্যালোচনা করে সেখানে একটি আপস-মীমাংসা করা হয়েছিলো এবং সেটি উভয় মেনেও নেয়।   আদালতের ১৪৪ ধারা ও অমান্য করার অভিযোগ: সালিশি মীমাংসার একদিন পরেই বিবাদী কালু মিয়া বাদী হয়ে লক্ষ্মীপুর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ১৪৪/১৪৫ ধারায় মামলা দায়ের করেন। আদালত বিষয়টি আমলে নিয়ে নালিশি ভূমিতে স্থিতাবস্থা বজায় রাখা এবং কোনো পক্ষ যেন নির্মাণ কাজ না করতে পারে, সে জন্য সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেন। আদালতের আদেশের প্রেক্ষিতে সদর থানার এসআই ইয়াকুব আলী উভয় পক্ষকে নোটিশ প্রদান করেন। মামলার পরবর্তী শুনানির দিন ধার্য রয়েছে আগামী ৭ জানুয়ারি ২০২৬। ভুক্তভোগীদের অভিযোগ, আদালতের এই নিষেধাজ্ঞা অমান্য করে কালু মিয়ার ছোট ভাইয়ের স্ত্রী আ’লীগ নেত্রী শিল্পী আক্তার গত কয়েকদিন ধরে রাতের আঁধারে বিরোধপূর্ণ জায়গায় অবৈধভাবে ঘর নির্মাণ করেন। প্রবাসী হাজী নুরু মিয়া বলেন, "আদালতের আদেশ অমান্য করে ঘর নির্মাণ করতে বাধা দিতে গেলে এই আওয়ামীলিগের নেত্রী আমাকে  ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয় এবং প্রাণনাশের হুমকি দেয়। আমি এই বিষয়ে থানায় পুনরায় লিখিত অভিযোগ দায়ের করেছি।" অভিযোগের বিষয়ে জানতে চাইলে শিল্পী আক্তার প্রথমে ঘর নির্মাণের কথা স্বীকার করলেও পরবর্তীতে কৌশলে বিষয়টি এড়িয়ে যান। ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে লক্ষ্মীপুর সদর থানার এসআই নুরুল করিম ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি সাংবাদিকদের জানান, "আমরা ঘটনাস্থলে এসে অভিযোগের সত্যতা পেয়েছি। নালিশি জমিতে কোনো প্রকার স্থাপনা নির্মাণ না করার জন্য বিবাদী পক্ষকে কঠোর নির্দেশ প্রদান করা হয়েছে এবং বর্তমানে কাজ বন্ধ রয়েছে।"

লক্ষ্মীপুরে প্রবাসীর জমি দখলের অভিযোগ আ’লীগ নেত্রীর বিরুদ্ধে

লক্ষ্মীপুর সদর উপজেলার দালাল বাজার ইউনিয়নে আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে এক প্রবাসীর জমি দখল করে ঘর নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় এক আওয়ামী লীগ নেত্রীর বিরুদ্ধে। ইউনিয়নের খন্দকারপুর গ্রামে এই ঘটনা

বিস্তারিত

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD